বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পাকিস্তানের লাহোরেই অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। আর সেই ম্যাচ অর্থাৎ সিরিজ শুরু হওয়ার প্রাক্কালে বড় সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্কগুলি (Australia TV On Pakistan T20 Series)। জানা যাচ্ছে, লাহোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও সম্প্রচার করবে না তারা। এক কথায়, পাকিস্তানের সিরিজ বয়কট করল অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং নেটওয়ার্ক।
কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এরপর 31 জানুয়ারি দ্বিতীয় ম্যাচ খেলে ফেব্রুয়ারির 1 তারিখ সিরিজের অন্তিম অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল। বিশ্বকাপের প্রাক্কালে এই সিরিজ হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত প্রস্তুতি ক্ষেত্র। তবে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ গুলির সময় অস্ট্রেলিয়ান দর্শকদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে, লাহোরে যে সময় অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের ম্যাচ শুরু হবে তখন অস্ট্রেলিয়ায় রাত 11 টা থেকে 12 টা। এক কথায়, পাকিস্তানে যখন ম্যাচ শুরু হবে অস্ট্রেলিয়ায় তখন মধ্যরাত।
সহজে বলতে গেলে, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলির সময় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য একেবারেই উপযুক্ত নয়। মূলত সে কারণেই ম্যাচগুলি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন নেটওয়ার্ক। তাছাড়াও, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্রিকেটাররা বিশ্বকাপের আগে বিশ্রামে থাকবেন। সেই তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল থেকে শুরু করে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এমনকি টিম ডেভিডের মতো খেলোয়াড়। ফলে পছন্দের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজে না থাকায় ম্যাচের প্রতি আগ্রহ কমেছে দর্শকদের। মূলত সে কারণেই এক সিনিয়র টেলিভিশন সঞ্চালক অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ কে বাণিজ্যিক অনুভব বলে অভিহিত করেছেন।
– Due to low commercial value Australian broadcasters dropped the Pakistan series
– England avoids hosting Pakistan Tests at home due to Pakistan’s low commercial value
– Even South Africa hasn’t invited them for Test series in past 5–6 years.
That’s why Pakistan heavily milks… pic.twitter.com/0Vka7eAvum
— Gagan
(@1no_aalsi_) January 27, 2026
অবশ্যই পড়ুন: মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে গ্রেফতার করল পুলিশ
উল্লেখ্য, বাংলাদেশ বাদ পড়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত নাটক দেখাচ্ছে পাকিস্তান। প্রথম দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, তারা পাক দলের বিশ্বকাপের অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদিনের চূড়ান্ত দল ঘোষণা করে PCB। আর তারপর পরপরই পাকিস্তান বোর্ড জানায়, তারা পুরনো সিদ্ধান্ত থেকে সরেনি। অর্থাৎ যেকোনও সময় বিশ্বকাপ বয়কট করলেও করতে পারে পাকিস্তান দল।
(@1no_aalsi_)