গোমাংস খাওয়ানোয় বন্ধুকে খুন, UGC ইক্যুইটিতে স্থগিতাদেশ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৯ জানুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার। গোমাংস খাওয়ানোয় বন্ধুকে খুন, UGC ইক্যুইটিতে স্থগিতাদেশ, আশা কর্মীদের বেতন বৃদ্ধি , দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মোবাইল ফোন কিনে না দেওয়াতে আত্মঘাতী দশম শ্রেণীর পড়ুয়া

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণীর ছাত্র গণেশ দত্ত। বন্ধুদের কাছে মোবাইল থাকলেও পরীক্ষার পর ফোন কিনে দেওয়ার শর্তে রাজি হয়নি তাঁর মা। বুধবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হয়েছে ওই পড়ুয়া। পরিবার বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারে এবং পুলিশকে খবর দিয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে পাইপলাইনের জল

পাইপলাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের জন্য শনিবার ৩১ জানুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। পুরসভা জানিয়েছে, সকাল ছয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত জল মিললেও এরপর সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি সকাল থেকে পরিষেবা স্বাভাবিক থাকবে। গার্ডেনরিচ জল প্রকল্পের আয়তাভুক্ত কালীঘাট, বেহালা, টালিগঞ্জ, কসবা, জোকা, ঠাকুরপুকুর সহ বেশ কিছু এলাকার আংশিক জল সংকট দেখা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আশা কর্মীদের বেতন বৃদ্ধি আর বেকার যুবকদের মাসিক ভাতা

কেরালার বাম সরকার বাজেটে আশা কর্মীদের বেতন বৃদ্ধি এবং বেকার যুবকদের জন্য মাসিক ভাতার ঘোষণা করল। আশা কর্মীদের ১০০০ টাকা, তাদের সহকর্মীদের ৫০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। পাশাপাশি কানেক্ট টু ওয়ার্ক প্রকল্পে ১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষিত বেকাররা এক বছর ধরে এই মাসে ১০০০ টাকা করে ভাতা পাবে। বয়স্কদের জন্য আলাদা বাজেট, এমজিএনআরইজিএ প্রকল্পে অতিরিক্ত ১০০০ কোটি টাকা এবং ভূমিধসড় ক্ষতিগ্রস্তদের ঘর দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) গোমাংস খাওয়ানোর অভিযোগে বন্ধুকে শ্বাসরুদ্ধ করে খুন

উত্তরপ্রদেশের বারাণসীতে বন্ধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠল ২৪ বছরের বীরেন্দ্র যাদবের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, খাসির মাংস বলে গোমাংস খাওয়ানোর প্রতারণা এবং সামাজিক অপমানের ক্ষোভ থেকে তিনি ২৮ বছরের আফতাব আলমকে খুন করেছে। ২৮ জানুয়ারি একটি মাঠ থেকে আফতাবের দেহ উদ্ধার করা হয়। তদন্তে কল ডিটেইলস এবং আর্থিক লেনদেনের সূত্র মিলে ছিল। তবে নিহতদের পরিবার গোমাংসের অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ভোটের আগে রাজ্যের শীর্ষ আইএএস এবং আইপিএস অফিসারদের সরালো নির্বাচন কমিশন

বিধানসভা নির্বাচনের ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের একাধিক শীর্ষ আইএএস এবং আইপিএস অফিসারকে রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা, হাওড়া এবং আসানসোলের পুলিশ কমিশনার সহ মোট ১০ জন আইএস ও দশজন আইপিএস অফিসারকে অন্য রাজ্যে বিশেষ এবং পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে। আগামী ৫ থেকে ৬ ফেব্রুয়ারি তাদের প্রশিক্ষণ হবে বলে জানানো হয়েছে। আর এই সিদ্ধান্ততে রাজনৈতিক বিতর্ক বাড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) আরামবাগ-খানাকুল নতুন রেললাইন সার্ভের অনুমোদন

হুগলির আরামবাগবাসীর জন্য আসলো বিরাট সুখবর। আরামবাগ-খানাকুল নতুন রেললাইন সার্ভের জন্য রেলমন্ত্রক ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আর এই লাইন তৈরি হলে আরামবাগ স্টেশন জংশনের মর্যাদা পাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের তিনটি নতুন রেলপথ প্রকল্পের চূড়ান্ত সার্ভের অনুমোদন দিয়েছে রেল, যার মোট দৈর্ঘ্য হবে ১৭৮ কিলোমিটার। সিউড়ি–নালা, আরামবাগ–খানাকুল ও রসুলপুর–গঞ্জালপাড়া লাইন চালু হলে রেল যোগাযোগ আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কলকাতায় সাত সকালে সিবিআই-এর অভিযান

১০০০ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার সাতসকাল বেলা কলকাতায় সিবিআই অভিযান চালিয়েছে। আলিপুরে ব্যবসা এবং পূর্ব পুটিয়ারিতে সুবিনয় সাহার বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তে ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে আর্থিক অনিয়ম, সন্দেহজনক লেনদেন আর ঋণ জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি অভিযানের সময় নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) কৃষ্ণনগর-আমঘাটা রেললাইন নিয়ে বড় খবর

কৃষ্ণনগর-আমঘাটা রেললাইন যাত্রীদের দীর্ঘদিনের আরেকটা দাবি পূরণ হতে চলেছে। ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হওয়ার পর রোড স্টেশন এলাকায় নতুন রেল স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে রেল। আর এই দাবির পরিদর্শনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং কৃষ্ণনগরের রানী মা অমৃতা রায়। আগে ছোট ট্রেন চালানোর সময় এখানে স্টেশন থাকলেও তা উঠে গিয়েছিল। নতুন স্টেশন হলে ঠাকুরতলা, বিষ্ণুপুর, কানাইনগর, ভালুকা সহ বেশ কিছু জায়গার যাত্রীরা উপকৃত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বসিরহাটের তৃণমূল নেতার বিরুদ্ধে অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ

বিধানসভা নির্বাচনের আবহে বসিরহাটের হাসনাবাদে তৃণমূল নেতার বিরুদ্ধে অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ ঘিরে এবার তীব্র শোরগোল শুরু হল। অভিযোগ উঠছে, হাসনাবাদ পাটালি খানপুর অঞ্চলের তৃণমূল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা সরকারি অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দিয়েছে। গ্রামবাসীরা দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। বিজেপি এবং পুলিশ ঘটনার তদন্তের দাবি তুলেছে। যদিও পিন্টু মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) UGC ইক্যুইটি রেগুলেশন নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়

উচ্চ শিক্ষা সংক্রান্তের গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট ২০২৬ সালের UGC ইক্যুইটি রেগুলেশন কার্যকরে স্থগিতাদেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়মগুলি একতরফা আর অতিরিক্ত বিস্তারিত হওয়ার কারণে আরও পর্যালোচনা প্রয়োজন। বিতর্কের কেন্দ্রে রয়েছে রেগুলেশন ৩(সি), যেখানে শুধুমাত্র এসসি, এসটি ও ওবিসি-দের সুরক্ষা দেওয়া হয়েছে। এমনকি আবেদনকারীদের মতে, এতে সংবিধানের অনুচ্ছেদ ১৪ লঙ্ঘিত হচ্ছে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ২০১২ সালের রেগুলেশন বহাল থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment