শিয়ালদা ডিভিশনে নতুন ৪ রেলরুটের ঘোষণা, কোথায় কোথায়? দেখুন তালিকা

Sealdah Railway Division

সৌভিক মুখার্জী, কলকাতা: শিয়ালদা (Sealdah Railway Division) থেকে রেল যোগাযোগ হতে চলেছে আরও উন্নত। বিরাট ঘোষণা করল রেল মন্ত্রক। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলির উন্নয়নের জন্য এবার চারটি নতুন রেল প্রকল্প পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যে আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না। রেল আধিকারিকদের মতে, এই নতুন লাইনগুলি চালু হলে সীমান্তবর্তী গ্রামীণ এলাকার মানুষ সরাসরি শহরগুলিতে রেল পরিষেবার সুবিধা পাবে।

কোন কোন রুটে চালু হচ্ছে নতুন রেললাইন?

রেলের সূত্র মারফৎ যেমনটা জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের আওতায় এবার যে চারটি রুটে নতুন রেলপথ তৈরি হবে সেগুলি হল—

  • বনগাঁ – পোড়ামহেশতলা, যার দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার।
  • বনগাঁ – চাঁদাবাজার, যার দৈর্ঘ্য হবে ৫ কিলোমিটার।
  • চাঁদাবাজার – বাগদা, যার দৈর্ঘ্য হবে ১৩.৮ কিলোমিটার এবং
  • রানাঘাটের আরংঘাটা – দত্তফুলিয়া, যার দৈর্ঘ্য হবে ৮.১৭ কিলোমিটার।

আর এই চারটি রুট মিলিয়ে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষরা যে উপকৃত হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অঞ্চলগুলোতে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা থেকে শুরু করে কৃষিপণ্য, পরিবহন বা যাতায়াতে বিরাট সুবিধা আসবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পেট্রাপোল ল্যান্ড পোর্ট কেন্দ্রিক সীমান্ত বাণিজ্য এবার আরও উন্নত হবে। আর রেলের পরিকল্পনা অনুযায়ী, বনগাঁ জংশন থেকে চাঁদাবাজার পর্যন্ত সরাসরি রেল সংযোগ গড়ে তোলা হবে। এমনকি এই অংশে তিনটি বড় সেতু ও একটি ছোট সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: টালিগঞ্জ রুটের যাত্রীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

এদিকে নতুন এই রেল পথের পাশাপাশি জাতীয় পরিষেবার দিকেও নজর দিচ্ছে রেল। কারণ, প্রতিটি রুটে আধুনিক স্টেশন ভবন, উন্নত প্ল্যাটফর্ম, শেড, ফুটওভার ব্রিজ এবং টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে। আর বনগাঁ থেকে কল্যাণী মুখী পোড়ামহেশতলা পর্যন্ত নতুন রেল সংযোগ উত্তর ২৪ পরগনার অনগ্রসর গ্রামীণ এলাকায় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই অংশে একটি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু নির্মাণ করা হবে। এছাড়াও বনগাঁ – রানাঘাট শাকাহার ২১ নম্বর লেভেল ক্রসিং এর কাছে নতুন লাইনের সূচনা করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment