সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে Toyota তাদের একাধিক জনপ্রিয় গাড়িতে মোটা অংকের ডিসকাউন্ট (Toyota Car Discount) দিচ্ছে। অনেক ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি হচ্ছে। তবে এই অফারগুলি মূলত ডিলারেই পাওয়া যাচ্ছে, যেগুলি অনেক ক্রেতা জানে না। তাই আপনি যদি Toyota এর কোনও গাড়ি কেনার কথা ভাবেন, তাহলে এখনই শোরুমে গিয়ে খোঁজ নেওয়া লাভজনক হতে পারে। কিন্তু কোন কোন গাড়িতে ছাড় মিলছে তা জানতে পড়ুন প্রতিবেদনটি।
কোন কোন গাড়িতে ছাড় মিলছে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবার Toyota এর Fortuner থেকে শুরু করে Innova বা Hyryder গাড়িগুলিতেই মিলছে বিপুল পরিমাণ ছাড়। এমনকি সেই ছাড়ের পরিমাণ প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। নিম্নলিখিত গাড়িগুলিতে দেওয়া হচ্ছে ছাড়—
Toyota Glanza- Toyota এর প্রিমিয়াম হ্যাচব্যাক Glanza এর সমস্ত ভেরিয়েন্টে এখন মিলছে সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত ছাড়।
Toyota Fortuner- শক্তিশালী এবং জনপ্রিয় এসইউভি Fortuner যারা কেনার জন্য আগ্রহী, তাদের জন্য দারুণ খবর। কারণ, এখন এই গাড়ির সমস্ত ভেরিয়েন্টে 25,000 টাকা ছাড় মিলছে।
Toyota Urban Cruiser Taisor- Toyota এর জনপ্রিয় ক্রসওভার এসইউভি Cruiser Taisor এর টার্বো পেট্রোল ভেরিয়েন্টে এবার মিলছে 42,500 টাকা ছাড়। শুধু তাই নয়য়, অতিরিক্ত ওয়ারেন্টির সুবিধাও দেওয়া হচ্ছে।
Toyota Innova Crysta- যারা প্রিমিয়াম MPV সেগমেন্টের গাড়ি কিনতে চান, তাদের জন্য দীর্ঘদিনের ভরসা এই Innova Crysta। এই গাড়ির সমস্ত ভেরিয়েন্টে 20,000 টাকা ছাড় মিলছে।
Toyota Urban Cruiser Hyryder- Toyota এর সবথেকে বেশি বিক্রি হওয়া এসইউভি Hyryder কিনতে চাইলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্টে এবার সর্বোচ্চ 55,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Toyota Rumion– যারা কমপ্যাক্ট 7 সিটার MPV কিনতে চান, তাদের জন্য এই গাড়িটি দারুণ বিকল্প। কারণ, এটি ধীরে ধীরে বাজারে জনপ্রিয় হয়ে উঠছে। আর এর পেট্রোল ভেরিয়েন্টে 40,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে।
Toyota Innova Hycross- Toyota এর অন্যতম সফল মডেল Innova Hycross গাড়িতেও রয়েছে বিরাট অফার। কারণ, এর স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্টে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Toyota Hilux- লাইফস্টাইল পিকআপ ট্রাক Toyota Hilux গাড়িতে মিলছে বিরাট ছাড়। এর ম্যানুয়াল এবং অটোমেটিক সমস্ত ভেরিয়েন্টে সর্বোচ্চ 1.05 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে নতুন ৪ রেলরুটের ঘোষণা, কোথায় কোথায়? দেখুন তালিকা
বিশেষ করে যারা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে নতুন Toyota এর কোনও গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ, স্টক ক্লিয়ার করার জন্য ডিলাররা এবার বাড়তি ছাড় দিচ্ছে। আর এক্সচেঞ্জ এবং কর্পোরেট অফার তো আলাদাভাবে রয়েছেই। তাই যারা গাড়ি কিনতে চান, তাদের জন্য এটিই হতে পারে দারুণ সময়।