সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার নিয়োগের (Central Bank of India Recruitment 2026) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। আর এখানে শূন্যপদের সংখ্যা অনেক। সবথেকে বড় ব্যাপার, এই পদে চাকরি পেলে শুরুতে হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বৈদেশিক মুদ্রা কর্মকর্তা এবং মার্কেটিং অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৫০টি। এর মধ্যে বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে ৫০টি এবং মার্কেটিং অফিসার পদে ৩০০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীদের IIBF থেকে ফরেন এক্সচেঞ্জ অপারেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের MBA / PGDM / PGDBM / PGPM এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২২ থেকে ৩০ বছর এবং বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২৫ থেকে ৩৫ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
বলে রাখার বিষয়, এখানে জেনারেল, ইডব্লিউএস প্রার্থীদের ৮৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১৭৫ টাকা করে ফি দিতে হবে।
আরও পড়ুন: পুনর্বসু নক্ষত্রে বাধা বিপত্তি কাটিয়ে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩১ জানুয়ারি
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন শুরু হয়েছে গত ২০ জানুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Central Bank of India Official Notification- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।