সহেলি মিত্র, কলকাতা: আসন্ন মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) নিয়ে পড়ুয়াদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এর কারণ আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক ২০২৬। তবে প্রশ্ন উঠছে, এই পরীক্ষার জেরে কি কোনো স্কুলের অন্যান্য ক্লাসের পঠন পাঠনের ওপর কী কোনও প্রভাব পড়বে? বিশেষ করে প্রাইমারি ক্লাসে ছুটি থাকবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা?
প্রথমেই জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সে সম্পর্কে। WBBSE মাধ্যমিক পরীক্ষার সময়সূচী ২ থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। ইতিমধ্যেই বোর্ড WBBSE দশম শ্রেণির ২০২৬ সালের পরীক্ষার বিস্তারিত সময়সূচী অনলাইন পদ্ধতিতে প্রকাশ করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে তাদের পরীক্ষার সময়সূচী পরীক্ষা এবং ডাউনলোড করতে পারবে। এদিকে মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য স্কুল শিক্ষা দফতরের তরফে একটি ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ কিছু স্কুলে ছুটি থাকবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
ছুটির নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
শিক্ষা দফতরের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, যে সকল স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেই স্কুলগুলিতে পঞ্চম থেকে দশম শ্রেণী অবধি পঠনপাঠন বন্ধ থাকবে। যে কদিন পরীক্ষা থাকবে অর্থাৎ আগামী দুই থেকে ১২ ফেব্রুয়ারি অব্দি টানা ১০ দিন পঠনপাঠন বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৩ জেলায় শীতের কাঁপুনি, থাকবে কুয়াশার দাপটও, আজকের আবহাওয়া
শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষাই, নয় যে কদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে যেখানে যেখানে সেন্টার পড়েছে সেই স্কুলগুলিতেও পঠন পাঠন বন্ধ থাকবে। এখানে জানিয়ে রাখি, যে স্কুলগুলিতে মাধ্যমিক সেন্টার পড়েনি সেখানে পঠন-পাঠন সাধারণভাবেই চলবে কোনওরকম ছুটি থাকবে না। এমনকি যেসব প্রাথমিক স্কুলগুলি হাইস্কুলের পাশাপাশি অবস্থিত নয় সেখানেও পঠন-পাঠন সাধারণ নিয়মেই চলবে বলে খবর।