হাই-স্পিড রেল থেকে বিদেশে পড়াশোনা, বাজেট ২০২৬-এ বাংলার জন্য কী কী ঘোষণা হল দেখুন

Union Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনে বিধানসভা নির্বাচন। তবে ভোটের মুখে পশ্চিমবঙ্গের দি নজর রেখে এবার ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল সরকার। হ্যাঁ, রেল পরিকাঠামো থেকে শুরু করে বিদেশে পড়াশোনা বা চিকিৎসা, সব ক্ষেত্রেই এবার রাজ্যের সাধারণ মানুষ প্রচুর সুবিধা পাবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই হয়তো পশ্চিমবঙ্গকে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

হাই-স্পিড রেল যুক্ত হচ্ছে এবার বাংলায়

বাজেট ২০২৬-এ রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গকে বিরাট সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে হাই-স্পিড রেল নেটওয়ার্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী, এবার শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত উচ্চগতির রেল করিডর চালু হবে। এমনকি বারাণসী থেকে দিল্লি পর্যন্ত তৈরি হবে আলাদা হাই-স্পিড রেল সংযোগ। আর এই করিডর আরও সম্প্রসারিত হয়ে দিল্লি থেকে সুরাট পর্যন্ত যুক্ত হবে। পাশাপাশি ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডর তৈরি করা হবে, যা শিল্প ও বাণিজ্যে গতি আনবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই রেল প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ থেকে দেশের অন্যান্য বড় বড় শহরে যোগাযোগ আরও সহজ হবে।

আরও পড়ুন: দাম কমছে ১৭টি ক্যান্সারের ওষুধের! বাজেট ২০২৬-এ আর কী কী সস্তা হচ্ছে?

বিদেশে পড়াশোনা ও চিকিৎসা আরও সস্তা

বাজেটে মধ্যবিত্ত পরিবারগুলির জন্য এবার আরও স্বস্তির ঘোষণা করা হয়েছে। এবার থেকে বিদেশে পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে খরচ অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যার ফলে উপকৃত হবে বাংলার লক্ষ লক্ষ পড়ুয়া। এখনও পর্যন্ত বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠালে ৫ শতাংশ TCS কাটা হত। আর বাজেট ২০২৬-এ সেই হার কমিয়ে এবার ২০ শতাংশ TCS করা হয়েছে। এর ফলে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া পড়ুয়াদের আর্থিক চাপ অনেকটাই কমবে। এমনকি মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা সরাসরি উপকৃত হবে।

Leave a Comment