৫ উইকেট তুলে ইতিহাস তৈরি করেও T20-তে লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ সিং

Arshdeep Singh Shameful Record in India Vs New Zealand 5th t20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙেছেন ভারতের তরুণ পেসার অর্শদীপ সিং। মাত্র 4 ওভার বল করেই কিউই ব্রিগেডকে কার্যত ধসিয়ে দিয়েছেন তিনি। এদিন পাঞ্জাবি ক্রিকেটারের হাত থেকে একসাথে 5টি উইকেট পেয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্শদীপের এই সাফল্য মনে রাখার মতোই। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল প্রথমবারের মতো 5টি উইকেট পেয়েছেন অর্শদীপ। তাতে তৈরি হয়েছে বড় রেকর্ড। কিন্তু তা হলেও নিউজিল্যান্ডের 5 ব্যাটসম্যানকে আউট করে লজ্জার রেকর্ডেও (Arshdeep Singh Shameful Record) নাম লিখিয়েছেন ভারতীয় তারকা।

5 উইকেট তুলেও লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ

শনিবার, প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে 272 রানের বড় লক্ষ্য দিয়েছিল ভারত। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল কিউইদের। গতকাল নিউজিল্যান্ডের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অর্শদীপ। যদিও শুরুটা প্রথম ওভারে 17 রান দিয়ে করেছিলেন তিনি। এরপর প্রথম দুই ওভারে 40 রান দিলেও শেষে গিয়ে 5 উইকেট তুলে নেন তারকা পেসার। তাতে খরচ হয় 51 রান। আর সেই সূত্রে ইতিহাস তৈরি করে ফেলেন ভারতীয় বোলার। তবে দুঃখের বিষয়, এদিন নিউজিল্যান্ড বাহিনীকে ধসিয়ে দিলেও লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে সিংয়ের।

আসলে গতকাল অর্শদীপ তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট তুললেও এই কাজ করতে 51 রান দিয়ে ফেলেছিলেন তিনি। আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটারের জন্য! বলাই বাহুল্য, 51 বল খরচ করে 5 উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল হয়ে দাঁড়াল। এর আগে এই লজ্জার রেকর্ড ছিল আলজারি জোসেফের দখলে। 2023 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 40 রান খরচ করে 5 উইকেট তুলেছিলেন তিনি। তাছাড়াও এর আগে 2022 এ ইংল্যান্ডের বিপক্ষে 39 রান খরচ করে 5 উইকেট নেন লুঙ্গি এনগিরি। তবে এবার অতিরিক্ত রান খরচের দিক থেকে তাঁদেরকেও ছাপিয়ে গেলেন অর্শদীপ।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ, তাই মুস্তাফিজুরদের জন্য আড়াই কোটির T20 কাপ আয়োজন করছে BCB

উল্লেখ্য, শনিবার, নিউজিল্যান্ডের সামনে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ভারতের তরুণ ক্রিকেটার ইশান কিষাণ। মাত্র 43 বলে 103 রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এদিন ইশানের পাশাপাশি ভারতের জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। তাঁর ব্যাট থেকেও 63 রানের বড় যোগদান পেয়েছে টিম ইন্ডিয়া। আর সেই সূত্রেই, নিউজিল্যান্ড বাহিনীকে 46 রানের বড় ব্যবধানে পরাস্ত করেছে তারা।

Leave a Comment