বাজেট ২০২৬, সাংবাদিকদের উপর আক্রমণ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১ ফেব্রুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ ফেব্রুয়ারি, রবিবার। বাজেট ২০২৬, সাংবাদিকদের উপর আক্রমণ, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। ১ ফেব্রুয়ারি থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বেড়েছে। দিল্লিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭৪০.৫০ টাকা, কলকাতায় ১৮৪৪.৫০ টাকা, মুম্বাইতে ১৬৯২ টাকা এবং চেন্নাইতে ১৮৯৯.৫০ টাকা। কিন্তু ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। গত বছর এপ্রিল থেকে টানা ১০ মাস ঘরোয়া গ্যাসের দাম একই রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বন্ধ হল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

বন্ধ হয়ে গেলে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা। ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থার তিন বছরের চুক্তি ৩১ জানুয়ারি ২০২৬ এ শেষ হওয়ার কারণে তারা পুনঃ চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া পরিষেবা প্রায় ২ বছর চলার পর হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে হতাশ। জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরাজ ঘোষ বলেছেন, তাঁরা মুখ্যমন্ত্রী এবং অসামরিক বিমান মন্ত্রীর কাছে অনুরোধ করেছিল। তবে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, ছোট বিমানের কারণে পরিষেবা লাভজনক হচ্ছে না। তাই বন্ধ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পাকিস্তানের ১২টি শহরে বালুচ লিবারেশন আর্মির হামলা

পাকিস্তানের বালুচিস্তানে স্বাধীনতাকামি বালুচ বিদ্রোহীদের হামলায় শুক্রবার থেকে বারোটি শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হল। বালুচিস্তান লিবারেশন আর্মি পুলিশ স্টেশন, সেনাঘাঁটি এবং রেললাইনের উপর হামলা চালিয়েছে। যার ফলে ৭০ জন বিদ্রোহী এবং ১০ জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। পাকিস্তান সরকারের মুখপাত্র এবং মন্ত্রীরা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিএলএ অপারেশন হেরোফের দ্বিতীয় পর্যায় চালু করেছে এবং ফ্রন্টিয়ার কর্পসসহ সরকারি দফতর দখল করার দাবী জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) পূর্বস্থলীতে সাংবাদিকদের উপর আক্রমণ

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা চলাকালীন ফাঁকা মাঠের ছবি আর ভিডিও তোলার অভিযোগে এবার সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূল ক্যাডার সাংবাদিকদের বিজেপির দালাল বলে কটাক্ষ এবং হুমকি দিয়েছে। এমনকি একজন মহিলা সাংবাদিকের স্মার্টফোন নিয়ে তাদের ছবি এবং ভিডিও মুছে ফেলা হয়। পরিস্থিতি শেষ পর্যন্ত বিধায়কের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বাজেট ২০২৬-এ একাধিক ঘোষণা

বাজেট ২০২৬ এ পশ্চিমবঙ্গ এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। প্রতিটি জেলায় মেয়েদের হোস্টেল নির্মাণ, ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল এবং তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপন করা হবে। আর পর্যটন এবং আতিথেয়তা শিল্পের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ বছরে কুড়িটি নতুন জাতীয় জলপথ নির্মাণ করা হবে, বিদেশী বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে সীমাও বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পশ্চিমবঙ্গের জন্য বিরাট ঘোষণা বাজেট

বাজেট ২০২৬ এ পশ্চিমবঙ্গের জন্য বিরাট ঘোষণা করা হল। রেল পরিকাঠামোতে হাই স্পিড রেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি এবং দিল্লি থেকে সুরাট পর্যন্ত উচ্চগতির রেল চালু করা হবে। এর পাশাপাশি ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডর শিল্প এবং বাণিজ্যের সুবিধা আনবে। এছাড়া বিদেশে পড়াশোনা এবং চিকিৎসার খরচ অনেকটাই কমানো হয়েছে। বিদেশে টাকা পাঠালে ৫% টিসিএস কমিয়ে ২০% করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) আয়কর দাতাদের বিরাট স্বস্তি দিল কেন্দ্রীয় বাজেট ২০২৬

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর দাতাদের জন্য এবার বিরাট সুখবর দিলেন। বাজেট ২০২৬ এ বলা হয়েছে, ছোটখাটো আয় গোপন করা বা সামান্য অসংগতির জন্য আর কারও জেলে যেতে হবে না। শুধুমাত্র জরিমানা দিলেই শাস্তি মুকুব হয়ে যাবে। নতুন আয়কর আইন আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং দেশের কর ব্যবস্থা স্বচ্ছ রাখার জন্য সহায়তা করতে হবে। আইটিআর ১ এবং আইটিআর ২ ফাইলের জন্য কর জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি’ বলে কটাক্ষ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট ২০২৬ কে ‘হাম্পটি-ডাম্পটি বাজেট’ বলে কটাক্ষ করলেন। তিনি অভিযোগ করেছেন, বাজেট সাধারণ মানুষের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করছে এবং মহিলা, তপশিলি জাতি ও উপজাতি বৈষম্যমূলক প্রশ্ন তুলেছেন। বাংলার বিরুদ্ধে বলেছেন যে, রাজ্য থেকে কেন্দ্র রাজস্ব নিচ্ছে। কিন্তু ফিরিয়ে দিচ্ছে না। দিল্লিতে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি এসআইআর ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের অবস্থান উপস্থাপন করবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পার্ক স্ট্রিট কান্ডে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধেই মামলা

সায়ক চক্রবর্তীর পার্ক স্ট্রিট রেস্তোরাঁর গোমাংস বিতর্ক নিয়ে এবার নয়া মোড়। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে ডিনার করার সময় মটন স্টেক অর্ডার করলেও অভিনেতা অভিযোগ করেন যে, তাঁকে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হোটেল কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং কর্মীকে গ্রেফতার করা হয়। তবে নেটিজেনরা অভিনেতাকে উদ্দেশ্যমূলক আচরণে অভিযুক্ত করেছেন। শনিবার রাতে জয়রাজ ভট্টাচার্য নামের এক ব্যক্তি সায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান

বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এবার ঘটল বড় ঘটনা। ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রতিবাদে তৃণমূল মিছিলে একাংশ দলীয় কর্মী স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। তাদের অভিযোগ, উন্নয়নের নামে আসা টাকা বিধায়ক আত্মসাৎ করে নিয়েছেন এবং এলাকায় কোনও রকম কাজ হচ্ছে না। বিধায়ক মানু অধিকারীর দল থেকে বহিষ্কারের দাবিও উঠেছে। আর এই ঘটনায় শাসকদলের অস্বস্তি যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment