বিদায় বেলায় শেষ কামড় শীতের, দক্ষিণবঙ্গের ৬ জেলায় নামবে পারদ! আজকের আবহাওয়া

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ঘন ঘন আবহাওয়া বদল ঘটছে বাংলার। তার ওপর উড়ে এসে জুড়ে বসেছে মেঘলা আকাশ। প্রশ্ন উঠছে, বৃষ্টি কি হবে? উত্তর হল না। আজ সোমবার সকাল থেকে সামগ্রিক ভাবে আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। এছাড়া সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভব হবে।বেলা বাড়লে আবার সেই জ্বলুনি ধরানো গরম। রবিবার আবার কলকাতা ও আশপাশের এলাকায় এক ধাক্কায় নেমে যায় তাপমাত্রা। স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল পারদ। তবে ঠান্ডা কি ফের জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে? নাকি বিদায়ের আগে শেষবারের মতো উঁকি দিচ্ছে শীত? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজও বেশ কিছু জেলায় ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। শীত রয়েছে শহর কলকাতাতেও। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। আজ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, হাওড়া জেলায় তাপমাত্রা বেশ খানিকটা কমই থাকতে পারে। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিলাসিতায় বসল খাড়া! কেন্দ্রের বাজেটে কোন পণ্যের দাম বাড়ল, সস্তা হল কী কী?

আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তেমন কোনও বড় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার ইঙ্গিত নেই বলে সাফ বার্তা আবহবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের থেকে বেশ খানিকটা আলাদা। আজ শীতের পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সেখানে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। দার্জিলিং এবং কিছু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।

 

Leave a Comment