DA নিয়ে চিন্তার দিন শেষ! সরকারি কর্মীদের জন্য সুখবর

DA Hike update of Central Government employees

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (DA Hike)! ইতিমধ্যেই গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স প্রকাশ্যে এসেছে। বলাই বাহুল্য, এটি আসলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক। এই সূচক দেখেই আগামীতে কর্মীদের DA কতটা বাড়বে বা আদৌ বাড়বে কিনা সেটা নির্ধারণ করে সরকার। হিসেব বলছে, জানুয়ারি থেকে হিসেব করে কর্মীদের DA 2 শতাংশ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে 60 শতাংশ DA পাবেন কর্মীরা।

সত্যিই কি 60 শতাংশ DA পাবেন কর্মীরা?

সাধারণ নিয়ম অনুযায়ী, 6 মাসের গড় হিসেব ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার। তবে, গত বছরের নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই AICPI সূচক ওঠানামা করেনি। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সূচক ছিল 148.2 পয়েন্টে। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে DA বাড়তে পারে কর্মীদের।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জুন মাস থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীরা 58 শতাংশ DA পাচ্ছেন। সেবার কর্মীদের DA বেড়েছিল ওই 2 শতাংশ। এরপর থেকে সূচকে আর কোনও পরিবর্তন আসেনি। বদলায়নি পয়েন্ট। ফলে 6 মাসের হিসেব অনুযায়ী 2026 এর জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের DA পাওয়া উচিত 60.35 শতাংশ। তবে সরকারি নিয়মে যেহেতু দশমিকের পরের সংখ্যা ধরা হয় না তাই মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীরা 2026 এর জানুয়ারি থেকে 60 শতাংশ মহার্ঘ ভাতা বা DA পাবেন। আর সেটা হলে কর্মীদের যে কপাল খুলবে সে কথা বলার অপেক্ষা রাখে না। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও ঘোষণা দেয়নি কেন্দ্র।

অবশ্যই পড়ুন: জোর ঝটকা! বাজেটের পর এবার ট্রেনের টিকিটের দাম নিয়ে বড় সিদ্ধান্তের পথে রেল

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে নতুন বছরে নয়া দিল্লির অধীনস্থ কর্মীরা সুখবর পেলেও রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা নিয়ে যে সুখবর পাবেন তার খুব একটা আশা দেখছেন না বিশেষজ্ঞ মহল। তবে অনেকেই মনে করছেন, রাজ্যের আসন্ন বাজেটে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA 18 শতাংশ থেকে কিছুটা হলেও বাড়ানো হতে পারে। বলে রাখি, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আজ অর্থাৎ 2 ফেব্রুয়ারি পেশ হওয়ার কথা ছিল বাংলার বাজেট। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হওয়ায় আগামী 5 ফেব্রুয়ারি সপ্তদশ বিধানসভার শেষ বাজেট পেশ করবে রাজ্য।

Leave a Comment