বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল পাকিস্তান!

Pakistan National Cricket Team Will face huge problem in T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে পাকিস্তান (Pakistan National Cricket Team)! এ নিয়ে ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বুঝিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। ICC সাফ জানিয়েছে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলা যায় না! বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে সমান শর্ত মেনে তবেই খেলতে হবে। এদিকে রিপোর্ট বলছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেললে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।

ভারতের ম্যাচ বয়কট করে বিরাট বিপদে পড়ল পাকিস্তান?

ভাই বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দল নামাবে না পাকিস্তান। এই সিদ্ধান্ত নিয়েছে খোদ পশ্চিমের দেশের সরকার। এমতাবস্থায়, বেশ কয়েকটি সূত্র দাবি করছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে না খেলে সেক্ষেত্রে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তারা। কেননা, ভারতের বিরুদ্ধে না খেললে গ্রুপ পর্বে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হবে তাদের। এদিকে ভারতের বিরুদ্ধে পাক দল ম্যাচে অংশ না নিলে পুরো 2 পয়েন্ট পেয়ে যাবে টিম ইন্ডিয়া।

সবচেয়ে বড় কথা, ভারতের ম্যাচে অংশ না নিলে রান রেট অনেকটাই কম থাকবে পাকিস্তানের। এর ফলে গ্রুপ পর্ব থেকে সুপার এইটে পৌঁছনোর কাজটা শুধু কঠিন নয় বরং একপ্রকার অসম্ভব হয়ে যাবে পাকিস্তান ক্রিকেট দলের কাছে। আসলে, ভারতের বিরুদ্ধে না খেলায় পাকিস্তানকে মুখোমুখি হতে হবে বাকি তিন দল নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকার। রিপোর্ট বলছে, সুপার এইটের লড়াইয়ে জায়গা করতে হলে পাকিস্তানকে এই তিন দলের বিরুদ্ধেই জিততে হবে। যেই কাজটা যথেষ্ট কঠিন। পাকিস্তান দল যদি এই তিন ম্যাচের একটিতেও হেরে যায় সে ক্ষেত্রে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের। এক কথায়, বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল পাকিস্তান!

 

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির

উল্লেখ্য, শেষবারের মতো গত এশিয়া কাপে ভারতের সামনে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। বলা চলে, নিজেদের দেশে ডেকে নিয়ে অস্ট্রেলিয়ানদের 3 ম্যাচের সিরিজের তিনটিতেই ধবল ধোলাই করেছে পাক দল। এখানেই শেষ নয়, এর আগে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ নিয়ে শ্রীলঙ্কাকেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছিলেন সালমান আলি আঘারা।

Leave a Comment