JioHotstar নয়, ISL এ মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ অন্যান্য ম্যাচ দেখা যাবে এখানে

ISL 2025-26 Media Rights ISL matches will show on fancode

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন। আর তার আগেই বদলে গেল ISL এর মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্ব (ISL 2025-26 Media Rights)। ফলে, JioHotstar এর মতো OTT প্ল্যাটফর্মে দেখা যাবে না ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সহ ইন্ডিয়ান সুপার লিগের কোনও ম্যাচ। তাহলে কোথায় দেখবেন দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ? জানা যাচ্ছে, তুলনামূলক কম মূল্যে এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ সম্প্রচার সত্ব এক নামি সংস্থার হাতে সপে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

কোথায় দেখা যাবে ISL এর ম্যাচ?

এর আগে পরপর দুই সিজন ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া রাইটস ছিল Viacom 18 Media Private Limited এর হাতে। 550 কোটি টাকা দিয়ে ISL এর সম্প্রচার সত্ব কিনে নিয়েছিল তারা। তবে এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে FanCode। জানা যাচ্ছে, মাত্র 8 কোটি 50 লাখ টাকাতেই ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সম্প্রচারের অধিকার পেয়ে গিয়েছে তারা। বিশেষজ্ঞদের মত, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের মিডিয়া রাইটসের বাজার মূল্যে ধস দেখা দিল। এক কথায়, গত চুক্তির অন্তত 97 শতাংশ কম অর্থ পাচ্ছে AIFF।

এ প্রসঙ্গে অনেকেরই দাবি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং FSDL এর মাস্টার রাইটস এগ্রিমেন্ট বা চুক্তি আগেই শেষ হয়ে গিয়েছে। তাতে ভারতীয় ফুটবলের গোটা ক্রীড়া ব্যবস্থা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই অনিশ্চয়তার মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আপাতত ISL আয়োজন করছে। মূলত সে কারণেই ফুটবল লিগটির সম্প্রচার সত্বের বাজার মূল্যও অনেকটাই কমলো।

অবশ্যই পড়ুন: উধাও ট্রেনের আস্ত একটি কোচ, লাগেজ হাতে স্টেশনেই দাঁড়িয়ে রইলেন যাত্রীরা

বলাই বাহুল্য, গত 18 জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের সম্প্রচার সত্ব দেওয়ার জন্য টেন্ডার প্রকাশ করেছিল AIFF। সেখানেই পরপর ছয়টি সংস্থাকে পেছনে ফেলে সবচেয়ে বেশি দাম দিয়েছিল FanCode। ফলে এই সংস্থার হাতেই তুলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের এবারের সম্প্রচারের অধিকার। এদিকে টুর্নামেন্টের ওয়ার্ল্ড ফিল্ড তৈরি করার দায়িত্ব থাকছে Kaleidoscope Production and Services এর হাতে। যদিও ইন্ডিয়ান সুপার লিগের সম্প্রচার সত্ব পেতে বিড করেছিল JioHotstar-ও। তবে FanCode এর সামনে টিকতে পারেনি তারা। ফলে স্বাভাবিকভাবেই, এবছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ISL এ ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অন্যান্য দলের ম্যাচ দেখতে হবে FanCode-এই।

Leave a Comment