বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব ঠিক থাকলে, আগামী 7 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে বহু আপেক্ষিত বিশ্বকাপের যাত্রা। তবে দুঃখের বিষয়, 20 ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে এই বিশ্বকাপে অংশ নিতে পারবেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে বছর ঘুরলেই 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেখানে দুই মহতারকাকে আদৌ খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। এমতবস্থায়, রোকো-কে নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর তারপরেই ক্রিকেট ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে।
রোহিত, বিরাটকে নিয়ে কী বললেন ধোনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির আসন্ন একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সঞ্চালকের প্রশ্ন ছিল, 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখতে চান তিনি? উত্তরে মাহি একেবারে খোলাখুলি জানান, “কেন খেলবে না? আমার জন্য বয়স কোনও মানদণ্ড নয়, কর্মক্ষমতা এবং ফিটনেসটাই আসল। তাঁদের মধ্যে কেউ 30 এর দশকে রয়েছে, কারও বয়স আবার বেশি। তারা খেলতে পারে কিনা তার সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে না। এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আসলে প্রত্যেক বড় ম্যাচে অভিজ্ঞতাটাই আসল কথা বলে।”
MS Dhoni wants Rohit Sharma & Virat Kohli for the 2027 World Cup
MS Dhoni: Why should they not play? For me age is not the criteria, performance and fitness are. Just because someone is in their 30s, deciding whether they can play or not isn’t for us. There is always a need… pic.twitter.com/Z8QDRNzGMo
— Rohan
(@rohann__45) February 4, 2026
রোহিত, বিরাটকে নিয়ে মুখ খুলতেই মাহির উপর চটে গেলেন ভক্তরা!
দুই পছন্দের ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি কে নিয়ে মুখ খুলতেই ভারতীয় ক্রিকেট ভক্তদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় মাহিকে সরাসরি নিশানা করেছেন। কেউ কেউ কটাক্ষ করে লিখছেন, “ধোনি এখন এই কথা বলছে… তিনি যখন অধিনায়ক ছিলেন তখন তাঁর এমন সব উদার চিন্তা কোথায় ছিল?” অনেকেই মনে করেন, ধোনি শুধুমাত্র সচিন তেন্ডুলকরকে সমর্থন করেছিলেন। এছাড়া সেহবাগ, হরভজন সিং, যুবরাজ সিং থেকে শুরু করে অন্যান্য অনেক খেলোয়াড়ের কেরিয়ার নিয়ে তিনি চিন্তাই করেননি।
অবশ্যই পড়ুন: ম্যাচ জেতার পরেও হারবে দল, ক্রিকেট আইনে বড় পরিবর্তন
মাহির এমন বক্তব্য শুনে এক নেট নাগরিক তথা ক্রিকেট ভক্ত লিখেছেন, “তিনি কি CSK তে নিজের নির্বাচনকে ন্যায়সঙ্গত হিসেবে দেখছেন! অধিনায়ক হওয়ার সময় কি তারও একই ধারনা ছিল? শুধুমাত্র সচিনকেই তার বয়স নির্বিশেষে ধরে রাখা হয়েছিল। বাকি যুবরাজ, হরভজনদের সাথে কী ঘটেছে সেটা সবাই জানে। তবে আমরা রোহিত এবং বিরাটকে চাই এতে কোনও সন্দেহ নেই!” আরেক নেট নাগরিক লিখছেন, “এমন একজনকে প্রশ্ন করা হচ্ছে যিনি নিজেই কোনও দিনই ভারতীয় ক্রিকেটের যত্ন নেননি। তাঁর জন্যই কেরিয়ার শেষ হয়েছে বহু প্লেয়ারের।” এক কথায় রোহিত এবং বিরাটকে নিয়ে মুখ খুলতেই মাহিকে ধুয়ে দিলেন ভক্তরা!
MS Dhoni wants Rohit Sharma & Virat Kohli for the 2027 World Cup
(@rohann__45)