সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ ফেব্রুয়ারি, বুধবার। আদালতে মমতার সওয়াল, হাওড়া ব্রিজে খুন, উত্তরাখণ্ডে বন্ধ হচ্ছে মাদ্রাসা বোর্ড, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) আধুনিক করা হল নিউ জলপাইগুড়ি স্টেশনকে
নিউ জলপাইগুড়ি স্টেশনকে আরও আধুনিক এবং যাত্রীবান্ধব করে তুলছে এবার ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দুটি নতুন ব্রডগেজ প্ল্যাটফর্ম নির্মাণ কাজ শেষ করার কারণে এবার এনজেপিতে মোট প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। পাশাপাশি প্ল্যাটফর্ম নম্বর পুনঃবিন্যাস করা হয়েছে, যাতে ট্রেন নিয়ন্ত্রণ এবং যাত্রী চলাচল আরও সহজ হয়ে যায়। নতুন প্ল্যাটফর্ম ১ এবং ২ যুক্ত হওয়ায় বোর্ডিং-ডি-বোর্ডিং সুবিধা বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) উপকৃত হবে ভারতীয় বায়ুসেনা, বিরাট আবিষ্কার ডিআরডিও-র
ডিআরডিও ওড়িশার চাঁদিপুরের সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট প্রযুক্তির সফল পরীক্ষা করে বিরাট সাফল্য পেয়েছে। এই এয়ারব্রিডিং ইঞ্জিন বাতাসকে কাজে লাগিয়ে দীর্ঘ সময় উচ্চগতি থেকে ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম। এমনকি পরীক্ষায় বুস্টার, র্যামজেট মোটর ও কন্ট্রোল সিস্টেম সম্পন্ন সফল হয়েছে। এই প্রযুক্তি ভবিষ্যতের দীর্ঘ পাল্লার আধুনিক মিসাইল তৈরি করতে ব্যবহার করা হবে। ফলে শত্রু বিমানের উপর দূর থেকে এবার আঘাত হানার ক্ষমতা বাড়বে। আর ভারতের বায়ুসেনা কৌশলগত সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বেতন না পাওয়ার কারণে আত্মহত্যা হুগলির ঠিকাকর্মীর
হুগলির উত্তরপাড়ায় বেতন না পাওয়া এবং ঋণের চাপে অবশেষে আত্মহত্যা করেছেন পরিবহন নিগমের ৩১ বছরের ঠিকাকর্মী শঙ্খঅগোস্তি। প্রায় এক বছর ধরে বেতন না মেলার কারণে চরম আর্থিক সংকটে ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর ফ্ল্যাটের ঋণের বোঝা এসে পড়েছে তাঁর উপর। আগে যে বেসরকারি সংস্থায় কাজ করতেন, তা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। নতুন সংস্থার কাজ করলেও বহু কর্মী দীর্ঘদিন ধরে বেতন পাননি বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) উত্তরাখণ্ডে বন্ধ হচ্ছে মাদ্রাসা বোর্ড
উত্তরাখন্ড সরকার এবার সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থায় বিরাট সংস্কারের সিদ্ধান্ত নিল। জুলাই ২০২৬ থেকে রাজ্যে আর কোনও মাদ্রাসা বোর্ড থাকবে না বলে জানানো হয়েছে। তার বদলে গঠন করা হবে উত্তরাখন্ড স্টেট মাইনোরিটি এডুকেশন অথরিটি। সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে এবং উত্তরাখন্ড বোর্ডের স্বীকৃতিও মিলবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী পুরষ্কার সিং ধামী এই ঘোষণা করেছেন। নতুন কর্তৃপক্ষ পাঠ্যক্রম এবং শিক্ষার মান নির্ধারণ করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষা কর্মীর ফোন ব্যবহারে মারধর
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে এবার পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইংরেজি পরীক্ষা চলাকালীন শিক্ষা কর্মীদের মোবাইল ব্যবহারের আপত্তি জানিয়ে ফোন বাজেয়াপ্ত করতে গিয়েছিলেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। অভিযোগ ওঠে, এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক এবং শিক্ষা কর্মী তাকে মারধর করেছেন এবং ফোন নিয়ে নেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মমতার সওয়াল
এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি এবার সুপ্রিম কোর্টে। বুধবার শুনানিতে নিজে উপস্থিত থেকে আইনজীবীর ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ ভোটারদের হয়রানী, নামের বানান বিভ্রান্তে নোটিশ, ১৪ ফেব্রুয়ারি ডেডলাইন এবং বিপুল সংখ্যক মানুষের শুনানি বাকি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়ার আবেদনও জানানো হয়। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ছাগল চুরি করে পিকনিক কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড চুঁচুড়া কোর্টের
হুগলির চুঁচুড়ায় ছাগল চুরি করে পিকনিকের ঘটনা ফাঁস করার কারণে যুবক তপন মালিককে খুনের মামলায় পাঁচ বছর পর বড়সড় রায় দিল আদালত। ২০২১ সালের ১২ জুলাই নন্দীর মাঠে প্রতিবেশীর ছাগল চুরি করে পিকনিকের কথা তপন মালিক জানিয়েছিল মালিককে। আর এতে অনুপম দাস ও অরুণ পাশোয়ান তাকে মারধর করে এবং পরে খুন করে। তদন্ত চারজন গ্রেফতার হলেও প্রমাণের অভাবে দুজন মুক্তি পেয়েছিল। চুঁচুড়া আদালত অনুপম এবং অরুণকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ব্রোঞ্জ মূর্তি পায়ের অংশ কেটে চুরি যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। ১২ জানুয়ারি অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে মূর্তিটি চুরি হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রী ঘটনাটিকে নিন্দনীয় এবং অসম্মানজনক বলে আখ্যা দিয়ে দ্রুত মূর্তি উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। মূর্তিটি মূলত ২০২১ সালে ভারত সরকারের উপহার হিসেবে অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন তা উদ্বোধন করেছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) রানাঘাট-দত্তফুলিয়া রেললাইনের অনুমোদন
রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার নদীয়া জেলার রেল পরিকাঠামো উন্নয়নে এবার বিরাট সাফল্যের দাবি করলেন। তাঁর আবেদনের ভিত্তিতে রানাঘাট দত্তপুলিয়া নতুন রেলপথের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে নদীয়া এবং উত্তর ২৪ পরগনার যোগাযোগ আরও উন্নত হবে। এই লাইনের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তিনি কৃষ্ণনগর করিমপুর নতুন রেলপথ নির্মাণের দাবি তুলেছেন এবং শান্তিপুর নবদ্বীপ ঘাট রুটে জমি এবং লেভেল ক্রসিং এর সমস্যা দ্রুত সমাধানের দাবি তুলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) হাওড়া ব্রিজে খুন
মঙ্গলবার রাতে কলকাতার ব্যস্ততম হাওড়া ব্রিজে ঘটে গেল নৃশংস ঘটনা। হ্যাঁ, এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অফিস ফেরত ভিড় কমার পর পথচারীরা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে। দেহে আঘাতের চিহ্ন থাকার কারণে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলেই প্রাথমিকভাবে ধরা হচ্ছে। তবে খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যুর পর দেহ ফেলে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন