বাঁচবে ১৮ কোটি লিটার জল, সাশ্রয় হবে ২১ কোটি টাকা! কলকাতা মেট্রোয় ৫৮৫ কোটির প্রকল্প

Kolkata Metro Blue Line 585 Crore huge project

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই বড় প্রকল্পে হাত লাগিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro Blue Line)। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ ব্লু লাইনের এই অংশে সুরঙ্গের ভেন্টিলেশন ব্যবস্থা এবং পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করার জন্য 585 কোটি টাকা খরচ করবে মেট্রো রেল। রেলের কয়েকজন আধিকারিক জানিয়েছেন, এই বিশেষ প্রকল্পের অধীনে সুরঙ্গের ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কুলিং ব্যবস্থা উন্নত করা গেলে বছরে প্রায় 18 কোটি লিটার জল বেঁচে যাবে। এছাড়াও বিদ্যুতের খরচ বাবদ বাঁচবে 21 কোটি টাকা।

মেট্রোর বিভিন্ন স্টেশনে বসবে এয়ার কুল চিলার

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনের অন্তত 15টি স্টেশনে কুলিং সিস্টেমে বড় বদল আসবে। ওই স্টেশন গুলিতে ওয়াটার কুল চিলারের বদলে বসানো হবে এয়ার কুল চিলার। শুধু তাই নয়, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই বদলে ফেলা হবে মেট্রো স্টেশনের বাইরে থাকা কুলিং টাওয়ারও। গতকাল অর্থাৎ বুধবার নোয়াপাড়া কার্ড শেড থেকে নতুন প্রকল্পের সূচনা করেই এয়ার কুল চিলার সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের কথা জানিয়েছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র। এদিন তাঁর সাথে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর অন্যান্য শীর্ষ আধিকারিকরাও।

জল বাঁচাবে এয়ার কুল চিলার

কলকাতা মেট্রোর তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, বিশেষ এয়ার কুল চিলার পরিষেবা চালু হয়ে গেলে এতদিন ওয়াটার কুল চিলার ব্যবহারের জন্য যে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হতো সেই জল বেঁচে যাবে। সূত্রের খবর, বিশেষ কুলিং ব্যবস্থার ফলে 18 কোটি লিটার ভূগর্ভস্থ জল সাশ্রয় হবে রেলের। এর সবচেয়ে বড় কারণ এয়ার কুল চিলারের জন্য কোনও রকম জলের প্রয়োজন হয় না। পাশাপাশি এই বিশেষ কুলিং ব্যবস্থা পরিবেশের সঙ্গেও মানানসই।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার

বাঁচবে বিদ্যুতের খরচ

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, 585 কোটির প্রকল্পের আওতায় অরেঞ্জ লাইনের টানেল ভেন্টিলেশন সিস্টেমকেও উন্নত করা হবে। একেবারে ঢেলে সাজানো হবে 41 বছরের পুরনো ভেন্টিলেশন সিস্টেমকে। মেট্রো রেলওয়ে কলকাতার সূত্র জানাচ্ছে, অরেঞ্জ লাইনের টানেলে ভেন্টিলেশন সিস্টেমের আধুনিকীকরণ এর ফলে অগ্নিনির্বাপন সংক্রান্ত সুরক্ষা যেমন বাড়বে তেমনই বিদ্যুতের খরচ বাবদ 21 কোটি টাকা বাঁচাবে মেট্রো।

Leave a Comment