=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও লিওনেল মেসি (Lionel Messi) নামটা মুছে যাবে না কখনই। আর্জেন্টিনার (Argentina) জার্সিতে এই খেলোয়াড় যা করে গিয়েছেন, তা আগামী কয়েক দশকে ছাপিয়ে যাওয়া অসম্ভব! এবার সেই মেসিকেই ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2026 সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার দেওয়া হল। লিওকে পুরস্কৃত করেছে স্প্যানিশ রাজ পরিবার।

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশেষ সম্মান

এদিন, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বড় অবদানের জন্য স্পেনের ওভিয়েদো কাম্পোয়াম থিয়েটারে প্রিন্সেস অব আস্তুরিয়াস 2026 পুরস্কারটি গ্রহণ করেন মেসি। জানা গিয়েছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন মেসির সাথে ওভিয়েদোতে ছিলেন তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠরাও।

বলাই বাহুল্য, এদিন স্পেনের ওই রাজ পরিবারের প্রিন্সেস লিওনরের সঙ্গে দেখা করার পর তাঁর হাত থেকেই বিশেষ পুরস্কারটি দেন আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ক। প্রাক্তনীর এমন প্রাপ্তিতে আবেগপ্রবণ হয়েছে গোটা বার্সেলোনা ম্যানেজমেন্ট!

মেসির হাতে পুরস্কার ওঠার পরই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে বার্সেলোনা লিখেছে, “2026 সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতার জন্য মেসিকে অভিনন্দন। মাঠে এবং মাঠের বাইরে তোমার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ফুটবলের প্রতি ভালবাসা, অঙ্গীকার এবং মানবিক সংহতির তুমি বিশ্বে এক অনন্য মানদন্ড স্থাপন করেছো।”

আরও পড়ুন: ৪ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক, ফিরেই মুখ খুললেন ভুবনেশ্বর কুমার

প্রসঙ্গত, মাত্র 13 বছর বয়সে ফুটবলে কিছু করে দেখানোর স্বপ্ন নিয়ে বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। পরবর্তীতে বার্সেলোনার মূল দলের যুক্ত হয়ে একটানা 17টা মরসুম খেলেছেন তিনি। সেই সময়ের মধ্যে ক্লাবের সমস্ত বড় বড় রেকর্ড ভেঙেছেন লিও। তৈরি করেছে ইতিহাস। চলতি বছরের বিশেষ পুরস্কার তাঁর হাতে যেতেই উচ্ছ্বসিত বার্সেলোনা ভক্তরাও।

Leave a Comment