সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক টু হুইলার (Electric Scooter)। পেট্রোলের বাড়তি খরচ, রক্ষণাবেক্ষণ ঝামেলা আর পরিবেশ দূষণের চিন্তা দূর করছে এখন এই ইলেকট্রিক স্কুটার। বিশেষ করে এখন ক্রেতাদের সবথেকে বড় আকর্ষণ এই স্কুটার। কারণ, একবার চার্জ দিলেই 150 থেকে 300 কিলোমিটার বেশি চলতে পারে এরকম স্কুটার বাজারে পাওয়া যাচ্ছে। ফলে অফিস যাতায়াত বা নিত্য প্রয়োজনীয় ব্যবহার, সব সম্ভব এক চার্জে। আজকের প্রতিবেদনে জানাবো এমন পাঁচটি ইলেকট্রিক স্কুটার, যেগুলি এক চার্জে প্রায় 300 কিলোমিটার রেঞ্জ দেবে।
Ola S1 Pro Sport
দীর্ঘ রেঞ্জের কথা উঠলে সবার আগেই আসে Ola এর নাম। কারণ, এই গাড়িতে 5.2 kWh এর ব্যাটারি দেওয়া থাকে, যেটি সর্বোচ্চ 320 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই স্কুটারে 5.5 kW মোটর থাকে এবং এর টপ স্পিড 141 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 1,64,999 টাকা থেকে।
Simple One Gen 2
নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটারের তালিকায় খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এই মডেল। Simple One Gen 2 এ রয়েছে 5 kWh ব্যাটারি, যেটি সর্বোচ্চ 265 কিলোমিটার রেঞ্জ দেয়। এটিতে 8.8 kW মোটর রয়েছে, যেটি 115 কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড দিতে পারে। এমনকি এর এক্স শোরুম দাম মাত্র 1,77,999 টাকা।
TVS iQube ST
বিশ্বস্ত কোম্পানি TVS-এর এই স্কুটার এখন বিক্রির দিক থেকে প্রথম সারিতে রয়েছে। এই স্কুটারটিতে 5.3 kWh এর ব্যাটারি আছে যেটি একবার চার্জ দিলে 212 কিলোমিটার রেঞ্জ দেয়। এটিতে 4.4 kW এর মোটর থাকছে, যা 82 কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড উৎপন্ন করতে পারে। এর এক্স শোরুম দাম মাত্র 1,62,704 টাকা।
River Indie
স্পোর্টি লুক আর মজবুত বিল্ড কোয়ালিটির জন্য এই গাড়িটি নজর কাড়ে। এটিতে 4 kWh ব্যাটারি রয়েছে, যেটি একবার চার্জ দিলে 163 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আর গাড়িটিতে 6.7 kW মোটর থাকছে, যেটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতি উৎপন্ন করতে পারে। এই স্কুটারের এক্স শোরুম দাম মাত্র 1,42,999 টাকা।
আরও পড়ুন: বাঁচবে ১৮ কোটি লিটার জল, সাশ্রয় হবে ২১ কোটি টাকা! কলকাতা মেট্রোয় ৫৮৫ কোটির প্রকল্প
PURE EV Epluto 7G Max
সাশ্রয়ী দামে যারা দীর্ঘ রেঞ্জ চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প। এটিতে 3.5 kWh ব্যাটারি দেওয়া রয়েছে, যেটি 150 থেকে 211 কিলোমিটার রেঞ্জ দেয়। গাড়িটিতে 2.2 kW মোটর থাকছে। এই গাড়ির টপ স্পিড 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর এক্স শোরুম দাম মাত্র 1,17,699 টাকা।