সহেলি মিত্র, কলকাতাঃ প্রকাশ্য দিবালোকে খুন হয়ে গেলেন AAP দলের নেতা। জানা গিয়েছে, আজ শুক্রবার পাঞ্জাবের জলন্ধরে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে খুন (AAP Leader Lucky Oberoi Shot Dead) করা হয়েছে। মডেল টাউনের গুরুদ্বার সাহেবের বাইরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে খবর। সবথেকে মর্মান্তিক বিষয় হল, আততায়ীরা লাকি ওবেরয়কে লক্ষ্য করে নাকি ৫টি গুলি চালিয়েছিল।
পাঞ্জাবে খুন আপ নেতা
প্রাথমিক সূত্রে খবর, লাকি ওবেরয় যখন গুরুদ্বারার বাইরে তার গাড়ি পার্ক করছিলেন, তখন হামলাকারীরা দুই চাকার গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একসঙ্গে ৫টি গুলি চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যাইহোক, এরপর শাসক দলের নেতাকে গুরুতর আহত অবস্থায় একটু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেতা। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে জলন্ধর তথা সমগ্র পাঞ্জাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যাইহোক, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ বিয়ের মরসুমে ধপ করে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
তদন্ত শুরু পুলিশের
পুলিশ মামলার প্রতিটি দিক তদন্ত করছে এবং আক্রমণকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। খবর অনুসারে, লাকি ওবেরয়ের স্ত্রী আম আদমি পার্টির হয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু হেরে যান। এখন জলন্ধরে ওবেরয়ের দিবালোকে খুনের পর পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর প্রশাসনে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।
Law and order in Punjab has collapsed under @BhagwantMann’s watch.
The shocking daylight murder of @AAPPunjab leader Lucky Oberoi outside a gurdwara in Jalandhar, exposes the grim reality: if even ruling party leaders aren’t safe, what hope remains for ordinary citizens?Punjab…
— Partap Singh Bajwa (@Partap_Sbajwa) February 6, 2026