বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই ভারতীয় ক্রীড়া মহলে পড়েছে শোরগোল। কারণ, বিক্রি হয়ে যাবে বিরাট কোহলিদের স্বপ্নের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB Ownership)। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতবারের চ্যাম্পিয়ন RCB ফ্রাইঞ্চাইজি কিনতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে দেশ-বিদেশের একাধিক সংস্থা। তবে সেই তালিকায় আপাতত এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ মালিক আভ্রাম গ্লেজার বা গ্লেজার পরিবারের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই জনপ্রিয় দলটিকে কেনার জন্য ইতিমধ্যেই মোটা টাকার বিড করেছেন গ্লিজার।
RCB কেনার জন্য আগ্রহী গ্লিজার
দ্য উইক এর এক রিপোর্ট অনুযায়ী, গত বছর বিরাট কোহলিদের হাত ধরে চ্যাম্পিয়ন হয় RCB, এবছরও স্মৃতি মান্ধানাদের কাঁধে চেপে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হয়েছে সেই RCB। ফলে সাফল্যের শিখরে থাকা মহিলা পুরুষ উভয় ফ্রাঞ্চাইজি কিনতে ইতিমধ্যেই 1.8 বিলিয়ন ডলারের অফিসিয়াল বিড জমা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সহ মালিক আভ্রাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গ্লেজার পরিবারের জমা দেওয়া বিড সবচেয়ে পছন্দের চারটি বিডের মধ্যে তালিকাভুক্ত হয়েছে। কাজেই শেষ পর্যন্ত বিরাট কোহলিদের দলের মালিকানা কাদের হাতে যায় এখন সেটাই দেখা।
বলাই বাহুল্য, গ্লেজার পরিবার ছাড়াও মাহিন্দ্রা গ্রুপ এবং কোটাক গ্রুপের মতো বেশ কিছু সংস্থা কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি কিনতে আগ্রহী। এ ছাড়াও কেপ্রি গ্লোবাল নামক একটি প্রাইভেট ইকুইটি ফার্মও RCB দলটিকে কেনার জন্য এগিয়েছিল। তবে সূত্রের যা খবর, অন্যান্য দলগুলির তুলনায় অনেকটাই বেশি অর্থ অফার করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকরা। সে ক্ষেত্রে RCB দলের মালিকানা আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে তাঁদের হাতে গেলেও যেতে পারে।
অবশ্যই পড়ুন: ছুটবে দেশের সব প্রান্তে, তৈরি হচ্ছে আরও ২৬০টি বন্দে ভারত এক্সপ্রেস, বিরাট প্ল্যান রেলের
উল্লেখ্য, এর আগে 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে 18 বছরের অপেক্ষা মিটেছিল বিরাট কোহলিদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহামঞ্চে ট্রফি জিতে ছিলেন রজত পাতিদাররা। চলতি বছর মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লিকে উড়িয়ে WPL চ্যাম্পিয়ন হল স্মৃতি মান্ধানাদের RCB। এক কথায়, মহিলা পুরুষ উভয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেরা দলের তকমা গায়ে সেঁটে নিক বেঙ্গালুরু। বলে রাখি, এই মুহূর্তে দলটি পরিচালনা করছে ইউনাইটেড স্পিরিট কর্তৃপক্ষ।