বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। হাঁটুতে চোট পেয়ে গোটা মরসুম থেকেই ছিটকে গিয়েছেন বাগানের তারকা ফুটবলার আশিস রাই। সবুজ মেরুনের জন্য যা বড় ধাক্কা বলা যায়। কিন্তু তা সত্ত্বেও সাংবাদিক সম্মেলনে এসে হুঙ্কার ছেড়েছিলেন মোহনবাগানের নতুন হেডস্যার সের্জিও লোবেরা। বলেছেন, “অন্যতম নয়, মোহনবাগানই দেশের সেরা দল।” প্রধান কোচের আত্মবিশ্বাসী মন্তব্যের পরই বাগান শিবিরে খুশি হাওয়া। সূত্রের খবর, আশিসের পরিবর্তন হিসেবে মোহনবাগানে অংশ নিতে চলেছেন এক দুর্ধর্ষ ভারতীয় ফুটবলার।
আশিসের পরিবর্ত হিসেবে কাকে নিচ্ছে মোহনবাগান?
ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই আচমকা চোট পেতেই দল থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ফুটবলার আশিস। ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। আর তারপরই একপ্রকার চিন্তায় ভেঙে পড়েছিল বাগান শিবির। এহেন একজন ফুটবলের যোগ্য বিকল্প হিসেবে কাকে দল নেওয়া যায় তা নিয়েই চলছিল আলোচনা। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে দলের শক্তি বাড়াতে ভারতীয় ফুটবলার আশিসের বিকল্প হিসেবে আরেক ভারতীয় রাইট ব্যাক অময় রানাওয়াডকে কেরালা ব্লাস্টার্স থেকে লোনে নিচ্ছে মোহনবাগান।
বাগানের কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, রাই চোট পেয়ে দল থেকে বাইরে যেতেই কেরালা ব্লাস্টার্সের সাথে অময়কে নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছিল মোহনবাগানের থিঙ্কট্যাঙ্ক। অবশেষে সেই আলোচনাতে সবুজ সংকেত মেলায় এবার লোনে এই ভারতীয় রাইট ব্যাককে দলে নিতে চলেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই আময়কে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে মোহনবাগানের তরফে। সেক্ষেত্রে দেখার, আশিসের পরিবর্ত হিসেবে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এই ফুটবলার।
অবশ্যই পড়ুন: RCB কিনতে মোটা টাকার বিড ম্যানচেস্টার ইউনাইটেডের সহ মালিকের
উল্লেখ্য, বছর 27 এর অময় 2011 সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে 2011 থেকে 2013 সাল পর্যন্ত অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দলে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর 2013 থেকে 2015 সাল পর্যন্ত অনূর্ধ্ব 20 ভারতীয় দলের হয়েও খেলেছেন অময়। এছাড়াও খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের জনপ্রিয় দল কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া থেকে শুরু করে মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি এমনকি ব্যাঙ্গালুরুতেও। এবার খেলবেন মোহনবাগানের জার্সিতে।