সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার সময় অধিকাংশ ক্ষেত্রে ব্যাঙ্ক বা ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নেওয়া হয়। সেই কারণে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে Hypothecation বা বন্ধক সংক্রান্ত কিছু উল্লেখ থাকে। অর্থাৎ, গাড়িটি সম্পূর্ণ আপনার মালিকানায় থাকলেও ঋণদাতা সংস্থাগুলির আইনি অধিকার যুক্ত থাকে। তবে অনেকেই গাড়ির লোন পুরো শোধ করার পরও RC থেকে Hypothecation সরাতে দেরি করে (HP Termination of Car)। আবার অনেকেই প্রক্রিয়াটিকে জটিল ভেবে এড়িয়ে যান। আর এবার সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আসলো পরিবহন দফতর। হ্যাঁ, Parivahan (VAHAN) মাধ্যমে এবার অনলাইনেই Hypothecation করা যাবে।
Hypothecation Termination কী এবং কেন জরুরি?
আসলে ইএমআই বা লোন শোধ করার পর RC থেকে ঋণদাতার নাম মুছে ফেলার প্রক্রিয়াকেই বলা হয় Hypothecation। আর এটি জরুরী, কারণ গাড়ি বিক্রি করতে চাইলে বা মালিকানা হস্তান্তর করতে চাইলে বা অন্য রাজ্যে রেজিস্ট্রেশন করাতে হলে বা নিজের পূর্ণ মালিকানা দেখাতে চাইলে Hypothecation মুছে ফেলা বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ অষ্টম বেতন পে কমিশন নিয়ে কর্মীদের জন্য সুখবর, লঞ্চ হল ওয়েবসাইট
তবে আগে এই কাজের জন্য আরটিও অফিসে একাধিক বার ছুটতে হত। কিন্তু এখন VAHAN পোর্টালের মাধ্যমেই আবেদন জমা দেওয়া যায়, ডকুমেন্ট আপলোড করা যায় আর ফি পেমেন্ট করা যায়। কিন্তু কিছু রাজ্য অনলাইনে ফর্ম পূরণ করার পর ফর্ম ৩৫ এর হার্ড কপি আরটিও ও ঋণদাতা সংস্থার কাছে জমা দিতে হতে পারে।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
Hypothecation Termination করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেগুলি হল- ঋণদাতা সংস্থার এনওসি, ৩৫ নম্বর ফর্ম, গাড়ির বৈধ ইন্সুরেন্সের সার্টিফিকেট এবং গাড়ির অরিজিনাল RC।
আরও পড়ুন: ৬৭০০ ম্যানহোলের ঢাকনা চুরি পাকিস্তানে! ১০ বছর জেল, ৫০ লক্ষ জরিমানার নির্দেশ
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
- প্রথমে vahan.parivahan.gov.in/vahaneservice অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করুন।
- তারপর “Online Services” এ গিয়ে “Vehicle Related Services” অপশনটি নির্বাচন করুন।
- তারপর Vehicle Registration Number ও Chassis Number অপশনটিতে ক্লিক করে ওটিপি জেনারেট করুন।
- তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগইন করুন।
- তারপর “Hypothecation Termination” অপশনটি সিলেক্ট করে সাবমিট করুন।
- এরপর Service Details এ গিয়ে Hypothecation সেকশনে Delete আইকনে ক্লিক করুন।
- এরপর আপনার Insurance Details পূরণ করে সাবমিট করুন।
- এরপর DMS অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- এরপর “Fee Details” সেকশনে গিয়ে নির্ধারিত ফি পেমেন্ট করে সাবমিট করুন।