দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীতের তীব্র কামড়, কেমন থাকবে আজকের আবহাওয়া?

South Bengal Winter Weather

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট আবহাওয়া বদল হল বাংলার। এ যে শীত ফিরে এল! বহুদিন পর ফের কলকাতা সহ বাংলার একাংশ জেলার তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হয়েছে। আবহাওয়াবিদদের মতে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়েছে, ফলে এখন শীতল হাওয়ার বাঁধ খুলে গিয়েছে বাংলার জন্য। আজ রবিবার ছুটির দিন সকাল থেকেই জেলায় জেলায় রয়েছে শীতের চোখরাঙানি। এর পাশাপাশি কুয়াশার দাপট তো দোসর হয়েই আছে। বিভিন্ন হাওয়া অফিস জানাচ্ছে, এই ফেব্রুয়ারি মাসেও ঠান্ডার দাপট অব্যাহত থাকবে, এরপর ধীরে ধীরে তা ফিকে হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কেটে গেছে, এবং দ্বিতীয় সপ্তাহে ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার আশা খুব একটা নেই। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ার সাথে সাথে আবার ঠান্ডা বাড়তে শুরু করেছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে নেমে গেছে। আজ বীরভূম, নদীয়া, মুর্শিদাবা, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতায় তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন পারদ থাকতে পারে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সবথেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে যথারীতি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং নদীয়া জেলায়। সপ্তাহান্তে ঠান্ডা এবং হালকা ঠান্ডা থাকবে। তবে আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। ঠান্ডার তীব্রতা কিছুটা বাড়বে।

Image

আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা আরও কমবে। এই সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা আবার ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। সকালের দিকে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আগামী দুই দিন কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ সুপারফাস্ট ট্রেনের তকমা কি শুধুই বেশি ভাড়া নিতে? রেলকে কড়া প্রশ্ন PAC-র

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে আজ রবিবার পর্যন্ত তাপমাত্রা ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কালিম্পং সহ উত্তরবঙ্গের উচ্চ সমতল জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শীতের পাশাপাশি আজ সকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে। আগামী ৫ দিন এরকমই পরিস্থিতি অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Leave a Comment