একাধিক নতুন স্টেশনে দাঁড়াবে দীঘা-আসানসোল এক্সপ্রেস, দেখুন তালিকা

Indian Railways

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীঘা-আসানসোল এক্সপ্রেসের স্টপেজ বাড়ানো হোক, এমন দাবিতেই দিনের পর দিন রেলের কাছে নিজেদের অনুরোধ রেখেছিলেন মেদিনীপুরের স্থানীয় বাসিন্দারা (Indian Railways)। ভোটমুখী বাংলায়, অবশেষে সেই দাবিকে মান্যতা দিল ভারতীয় রেল। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে মেদিনীপুরের মানুষের ইচ্ছেমতো এবার একাধিক নতুন স্টেশনে দাঁড়াবে দীঘা-আসানসোল এক্সপ্রেস। সাধারণ যাত্রীদের স্বার্থে রেলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে।

কোন কোন নতুন স্টেশনে থামবে ট্রেনটি?

মেদিনীপুরের মানুষের দাবিকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেনরিচ থেকে জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি। সে বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, বেশকিছু নতুন স্টেশনে এবার থেকে দাঁড়াবে দীঘা-আসানসোল আপ এবং ডাউন এক্সপ্রেস। রেল সূত্রে যা খবর, আগামী 15 ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাঁকুড়ার ওন্দা স্টেশন, গড়বেতা, চন্দ্রকোনা রোড এমনকি শালবনি স্টেশনেও এক মিনিটের জন্য দাঁড়াবে দীঘা থেকে আসানসোল আপ এবং ডাউন উভয় এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুনঃ কোভিডের সময় থেকে বন্ধের পর প্রথম পরিষেবা, আজ নতুন ট্রেন পাচ্ছে বাংলা

বলাই বাহুল্য, গত বছর এপ্রিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরই দীঘা-আসানসোল এক্সপ্রেসটিকে ওন্দা, শালবনির মতো স্টেশন গুলিতে দাঁড় করাতে হবে বলেই দাবি জানিয়ে এসেছিলেন রেলের সাধারণ যাত্রীরা। অবশেষে সেই আশা পূরণ হতে চলেছে তাঁদের। রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ পরীক্ষামূলক ভাবে বাড়ানো হলো।

অবশ্যই পড়ুন: ISL এ ডার্বির আগেই ইস্টবেঙ্গলের কাছে হারল মোহনবাগান

এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এডিআরএম খগেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, “পরবর্তী নোটিস না আসা পর্যন্ত 15 ফেব্রুয়ারি থেকে চন্দ্রকোনা রোড, ওন্দা, শালবনি এবং গড়বেতা স্টেশনে পরীক্ষামূলকভাবে এক মিনিটের জন্য স্টপেজ দেবে দীঘা-আসানসোল এক্সপ্রেসটি।” রেলের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাঁকুড়া, মেদিনীপুরের মানুষজন।

Leave a Comment