বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ! এবার কি বিশ্বকাপে সুযোগ পাবেন মুস্তাফিজরা?

Bangladesh On T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে ইউ টার্ন নিল বাংলাদেশ (Bangladesh On T20 World Cup)। নাম প্রত্যাহারের সিদ্ধান্তের 20 দিনের মধ্যেই নতুন বিবৃতি দিলেন বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গত 10 ফেব্রুয়ারি ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টা একটি বিবৃতি জারি করে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পুরোটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের। অবাক করা বিষয়, গত 22 জানুয়ারি তিনি ঠিক এর উল্টো কথা বলেছিলেন।

পুরনো বক্তব্য থেকে সরে এলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা

মুস্তাফিজুর রহমান বিতর্ক নিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে গত 22 জানুয়ারি একটি বিবৃতিতে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। এই সিদ্ধান্ত খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজরুল খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, সরকারের এই সিদ্ধান্ত খেলোয়াড়দের জানানোর জন্যই বৈঠক ডাকা হয়।

এক কথায়, সরকারের নির্দেশেই বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তবে 10 ফেব্রুয়ারি ঠিক উল্টো কথা বললেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিন বাংলাদেশের ক্রিকেটার এবং BCB র উপর দোষ চাপিয়ে তাঁর বক্তব্য ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে যাওয়ার সিদ্ধান্তটি সরকার নেয়নি বরং নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা। দেশের মর্যাদা ও ক্রিকেটকে বাঁচাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: হঠাৎ হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা, বিশ্বকাপের মাঝেই মাথায় বাজ টিম ইন্ডিয়ার!

এবার কি বিশ্বকাপে সুযোগ পাবে বাংলাদেশ?

ভারতে খেলতে আসবে না বলে শেষ পর্যন্ত বিশ্বকাপটাই বয়কট করে ওপার বাংলার দল। তাতে পদ্মা পাড়ের টাইগারদের বিকল্প হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছিল স্কটল্যান্ড। সেই দলই বর্তমানে গ্রুপ পর্বের ম্যাচ খেলছে। কাজেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলেও এখন আর চলতি টুর্নামেন্টে জায়গা পাওয়ার কোনও সুযোগ নেই বাংলাদেশ টাইগারদের।

Leave a Comment