পাকিস্তান নয়, T20 বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় শত্রুকে চিন নিন!

Enemy Of Team India In T20 World Cup 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পাক সরকারের চূড়ান্ত নাটকীয়তা শেষ হয়েছে আগেই। তাতে করে আগামী 15 ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে গড়াবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচ। আর তার আগেই টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে অন্য একটি বিষয়। অনেকেই বলছেন পাকিস্তান নয়, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় শত্রু (Enemy Of Team India) হয়ে উঠতে পারে অন্য কিছু। কিন্তু কী সেটি?

ভারতের সবচেয়ে বড় শত্রু হতে পারে এটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন এ বছর ফেভারিট তকমা নিয়ে লড়াই করতে নেমেছে। শুরুতেই তারা হারিয়েছে আমেরিকাকে। আগামীকাল সূর্যকুমার যাদবের দল মুখোমুখি হবে নামিবিয়ার। আর তার আগেই অনেকেই মনে করছেন এ বছরের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু পাকিস্তান নয় বরং সূর্যদের কাছে বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে শিশির।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে সন্ধ্যা বেলায়। ঠিক সেই সময় ম্যাচের মাঝে প্লেয়ারদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে শিশির। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই একটি জিনিসই ম্যাচের গোটা গতিপথ পরিবর্তন করে দিতে পারে। ইংল্যান্ড বনাম নেপালের ম্যাচে যা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন দর্শকরা। এদিন মাত্র 185 রানের লক্ষ্য দিয়েও তা রক্ষা করতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র 4 রানে বেঁচে যায় তারা। অনেকেই মনে করছেন, এই শিশিরের কারণেই বিশ্বকাপে যথেষ্ট সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। অনেক ক্ষেত্রে ভারতের হাড়ের কারণ হয়ে উঠতে পারে এই পদার্থটি।

অবশ্যই পড়ুন: আগামী দু’দিন রুট বদল, শিয়ালদার বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে বনগাঁ লোকাল!

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও জানিয়েছিলেন, তিনি একটা ব্যাপারে নিশ্চিত যে শিশির ম্যাচের অনেক কিছু বদলে দিতে পারে। বর্তমানে সন্ধ্যা 7টা বাজার পরই মাঠে নিজের প্রভাব বিস্তার করছে শিশির। যার ফলে বোলারদের পক্ষে বল ঠিকমতো ধরা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সমস্যায় পড়ছে দুই দলের মধ্যে যেকোনও একটি দল।

Leave a Comment