বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের ফেব্রুয়ারিতে অনেকেই আশা করেছিলেন হয়তো ফের কমবে রেপো রেট। সেই সাথে বদল আসবে ঋণের সুদেও। তবে তেমনটা হয়নি। 2026 সালের প্রথম দ্বিমাসিক নীতি পর্যালোচনায় রেপো রেট 5.25 শতাংশতেই অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Highest FD Interest Rate Banks)। RBI এর এমন সিদ্ধান্তের ফলে এবার ব্যাঙ্কের বিভিন্ন প্রকল্প বিশেষ করে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দশবার ভাবছেন বিনিয়োগকারীরা। কোন আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সুদ দেবে সেটা জেনে নিয়েই FD তে বিনিয়োগ করার পথে এগোবেন তারা। আজকের প্রতিবেদনে রইল সেই সব ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের তালিকা যেগুলি FD তে অধিক সুদ দিয়ে থাকে।
কোন কোন ব্যাঙ্ক FD তে বেশি সুদ দিচ্ছে?
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
ফিক্সড ডিপোজিট স্কিম থেকে অধিক সুদ পেতে চাইলে অন্যতম সেরা বিকল্প হতে পারে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠানটি FD এর উপর বার্ষিক 7.9 শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। বলাই বাহুল্য, এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কটিতে 5 বছরের জন্য FD করালে সুদের দিক থেকে লাভ হবে বিনিয়োগকারীর। মেয়াদ শেষে আসবে মোটা রিটার্ন।
EASF স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
শুধুমাত্র ফিক্সড ডিপোজিট থেকে মোটা টাকা আয় করতে চাইলে বিনিয়োগ করতে পারেন EASF স্মল ফিন্যান্স নামক এই বেসরকারি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানটিতে। এখানে FD তে বিনিয়োগে বার্ষিক 7.60 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।
জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট থেকে অন্তত অন্যান্য সরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ পেতে চাইলে বিনিয়োগ করতেই পারেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান জনা স্মল ফিন্যান্স ব্যাঙ্কে। এই ব্যাঙ্ক বিনিয়োগকারীদের বার্ষিক 7.77 সুদ দিয়ে থাকে।
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
মাত্র 5 বছরে FD থেকে মোটা টাকা রোজগার করতে চাইলে অর্থাৎ অধিক সুদ পেতে হলে নিয়োগকারীদের বিনিয়োগের অন্যতম সেরা বিকল্প হতে পারে উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠানটি 5 বছরের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 7.50 শতাংশ সুদ দেয়।
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
ভারতে অত্যন্ত জনপ্রিয় ব্যাঙ্ক উজ্জীবন। মূলত গাড়ির লোন থেকে শুরু করে অন্যান্য সরকারি ব্যাঙ্কের তুলনায় অধিক সুদ পেতে এই আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ করে থাকেন বহু বিনিয়োগকারী। বলাই বাহুল্য, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক 5 বছরের জন্য FD বিনিয়োগে বার্ষিক 7.45 শতাংশ সুদ দেয়।
7 শতাংশের বেশি সুদ দেয় এই ব্যাঙ্কগুলি
ফিক্সড ডিপোজিট থেকে বার্ষিক 7 শতাংশ বা তারও বেশি সুদ পেতে চাইলে বিনিয়োগের সেরা ঠিকানা হতে পারে SBM স্মল ফিন্যান্স (7.30%), জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক (7.25%), RBL ব্যাঙ্ক (7.20%), DCB ব্যাঙ্ক ও তামিলনাড়ু মার্কেনটাইলের মতো ব্যাঙ্কগুলি। ।
অবশ্যই পড়ুন: উত্তুরে হাওয়া যেতে দেবে না শীতকে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঠান্ডা, আজকের আবহাওয়া
উল্লেখ্য, উপরিউক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি ছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, SBI এর মতো একাধিক জনপ্রিয় ব্যাঙ্ক FD তে বিনিয়োগকারীদের 6 শতাংশের বেশি রিটার্ন দিয়ে থাকে।