হাসিনা স্নাতক, নোবেলজয়ী ইউনূস! তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা কতদূর?

Tarique Rahman

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের রাজনীতিতে এবার নয়া মোড়। বিএনপি ক্ষমতায় ফেরার সম্ভাবনা এখন তুঙ্গে। আর সেই ক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানই (Tarique Rahman) হতে পারেন আগামীর প্রধানমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, সম্ভাব্য প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

লন্ডনে ১৭ বছর থাকলেও শিক্ষাগত যোগ্যতা সীমিত

আসলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে ছিলেন। আর সেখানে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি সংস্থা পরিচালনা করছিলেন বলেই খবর। তবে নির্বাচনের হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে রাজনীতিকেই উল্লেখ করেছেন। আর হলফনায় তারেক বলেছেন যে, তিনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পর্যন্তই তাঁর শিক্ষাগত যোগ্যতা। তবে তাঁর মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা আরও কম। কারণ, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অল্প বয়সে বিয়ে হওয়ায় তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেননি।

শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা

এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলনামূলকভাবে অনেকটাই শিক্ষিত এবং মেধাবী। জানা যায়, ১৯৬৫ সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। তারপর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়াও রাশিয়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডক্টরেট ডিগ্রি নিজের ঝুলিতে ভরেন মুজিব কন্যা। শেখ হাসিনার শিক্ষাজীবন তাঁকে আন্তর্জাতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও বিশেষভাবে প্রভাবশালী করে তুলেছে।

আরও পড়ুন: ১২৪ বছরের রীতিতে ভাঙন, মেদিনীপুরের উরশে আসবে না বাংলাদেশ থেকে ট্রেন

নোবেলজয়ী মহম্মদ ইউনূস

সবথেকে বড় ব্যাপার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেই জানা যায়। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তিনি মাধ্যমিক পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর ব্রিটেনের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন মহম্মদ ইউনূস। তাঁর শিক্ষাগত প্রোফাইল আন্তর্জাতিক অর্থনীতি ও সামাজিক উদ্যোগেও যে বিশেষ অবদান রাখতে সাহায্য করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে তাঁদের তুলনায় দেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই পিছিয়ে।

Leave a Comment