এই কর্মীরা পাবেন না বর্ধিত পেনশন, DA-র সুবিধা

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের এখন একটাই প্রত্যাশা অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। দিনের পর দিন বাড়ছে জল্পনা। সম্ভাব্য কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন বৃদ্ধি আর পেনশন সংশোধন নিয়ে এখন আলোচনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বেতন কমিশন ঘোষণা করা হয়নি। তাই বিষয়টি আপাতত প্রত্যাশা আর জল্পনার পর্যায়ে। ১ জানুয়ারি থেকে এই বেতন কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারের অনুমোদন আর গেজেট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় থাকবে। তবে প্রশ্ন উঠছে, কারা পাবেন না অষ্টম বেতন কমিশনের সুবিধা? জানুন বিশদে।

অষ্টম বেতন কমিশনে কী পর্যালোচনা করা হবে?

উল্লেখ্য, যদি নতুন বেতন কমিশন গঠিত হয়, তাহলে বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, বিভিন্ন ভাতা আর পেনশন ব্যবস্থা সংশোধন করা হবে বলেই দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। এর আগে ২০১৬ সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল, তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতাতেও এসেছিল বিরাট পরিবর্তন।

এরা পাবে না সরকারি সুবিধা

এদিকে অষ্টম বেতন কমিশন গঠিত হলেও যে সব কর্মচারীরা এর সুবিধা পাবে এমনটা নয়। কারণ, নিয়ম অনুযায়ী কিছু শ্রেণীর কর্মীরা এই বেতন কমিশনের বাইরে থাকবে। সেক্ষেত্রে তালিকায় পড়ছে—

আরও পড়ুনঃ যুবসাথীর ফর্ম ফিলাপ করে রিসিপট কপি না নিলে মিলবে না ১৫০০?

  • বেসরকারি খাতের কর্মী অর্থাৎ প্রাইভেট সেক্টরের কর্মচারীরা কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় আসবে না।
  • চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী অর্থাৎ যারা কেন্দ্রীয় সিভিল সার্ভিস নিয়মে অন্তর্ভুক্ত নয়, তারা সরকারি বেতন কমিশনের সুবিধা পাবে না।
  • রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের সুবিধা মিলবে না।
  • পাবলিক সেক্টর আন্ডারটেকিং কর্মীরাও পাবে না এই সুবিধা। কারণ, তাদের নিজস্ব বেতন কাঠামো থাকে। তবে সংস্থা চাইলে কমিশনের সুপারিশ আংশিক বা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে।
  • স্বশাসিত সংস্থার কর্মীরা এই কেন্দ্রীয় বেতন কাঠামো অনুসরণ করলে একমাত্র সুবিধা পাবে। তাছাড়া পাবে না।

আরও পড়ুন: ফের উজ্জ্বল বাংলার মুখ, রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেল গোবিন্দভোগ সহ ৩ ধরনের চাল

পেনশনভোগীদের ক্ষেত্রে কী নিয়ম?

এদিকে সাধারণভাবে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা বেতন কমিশনের সংশোধনের সুবিধা পেয়ে থাকে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের বিজ্ঞপ্তি আর নির্দিষ্ট নিয়মের উপরেই। তবে আনুমানিক হিসাব অনুযায়ী ৬৯ লক্ষ বেসিক পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের আওতায় আসবে এবং কর্মচারীর তালিকায় থাকবে মোটামুটি ৫০ লক্ষ মানুষ। এখন দেখার কবে এই বেতন কমিশন ঘোষণা হয়।

Leave a Comment