প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন অনেকেই নিজের কেরিয়ার গড়ছেন। ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় হয়ে উঠছেন Facebook, YouTube এবং Instagram এর হাত ধরে। এখন কার কত ফলোয়ার্স বেশি তাই নিয়ে এখন বেশি চর্চা। আর এই অবস্থায় সবার আগে এবার নাম উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ডিজিটাল দুনিয়ায় এবার আরও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন মোদি (Narendra Modi)। ট্রাম্পকে পিছনে ফেলে ইনস্টায় ১০ কোটি ফলোয়ার ছুঁলেন তিনি।
১০ কোটি ফলোয়ার ছুঁলেন মোদী
জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Instagram অ্যাকাউন্ট খুললেই দেখা যাচ্ছে তাঁর অনুসারীর সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ কোটিতে। উল্লেখযোগ্য বিষয় হল নরেন্দ্র মোদীই হলেন বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও একমাত্র রাজনৈতিক নেতা, যাঁর Instagram এ ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন অতিক্রম করল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে কিনা সবসময় আন্তর্জাতিক চর্চার শীর্ষে থাকে সেও টপকাতে পারল না মোদীকে। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি ৩২ লক্ষ।
বিশ্বনেতা হিসেবে নয়া রেকর্ড মোদীর
২০১৪ সালে Instagram-এ যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অ্যাকাউন্ট জুড়ে রাজনৈতিক বার্তা থাকার পাশাপাশি দেশ বিদেশে আন্তর্জাতিক সফর, সরকারি কর্মসূচি, জনসংযোগ ও ব্যক্তিগত মুহূর্তের নানা তথ্য পোস্ট করা থাকে। যার মাধ্যমে উঠে আসে একাধিক তথ্য। তাইতো বিশ্বনেতাদের মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি এখন সবচেয়ে বেশি আলোচিত ও প্রভাবশালী হয়ে উঠেছে সকলের কাছে। তালিকায় মোদি এবং ট্রাম্পের পরেই তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আরও পড়ুন: কলকাতায় চালু হচ্ছে নতুন দুই অটো রুট, কোথায় কোথায় দেখুন
প্রসঙ্গত, আন্তর্জাতিক রাজনীতিতে শীর্ষে থাকার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রধানমন্ত্রী অনেকটাই এগিয়ে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব যোগী আদিত্যনাথ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনায় মোদির ফলোয়ার্স কয়েক গুণ বেশি। তাই পরিসংখ্যান অনুযায়ী বলা যায়, ডিজিটাল রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে এক অনন্য এবং ঐতিহাসিক নজির গড়ে তুলেছেন।