পুরুলিয়ায় ট্রেন দুর্ঘটনা? কামরার উপর আরেক কামরা, মুখ খুলল রেল

সৌভিক মুখার্জী, পুরুলিয়া: সাতসকালে পুরুলিয়ার আনারা স্টেশন চত্বরে ট্রেন দুর্ঘটনার (Purulia Train Accident) দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটির উপর আরেকটি ট্রেনের কোচ উঠে গিয়েছে। এমনকি কামরার ভেতরে আটকে যাত্রীরা। আর সেই ছবি এবং ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তাহলে কি আদ্রা ডিভিশনে বড়সড় কোনও রেল দুর্ঘটনা ঘটল? কী বলছ ভারতীয় রেল?

ঠিক কী ঘটেছে?

ঘটনাস্থলের কিছু ফুটেজে দেখা যাচ্ছে, একটি ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে একপাশে পড়ে রয়েছে। আর তার উপরেই উঠে গিয়েছে অন্য একটি প্যাসেঞ্জার ট্রেনের কোচ। আর দুটি কামরাতে যাত্রীরা আটকে রয়েছে। আরপিএফ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকার্যে নেমে পড়েছেন। এমনকি সাইরেন বাজিয়ে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। আর মুহূর্তের মধ্যে গোটা এলাকা যুদ্ধকালীন পরিস্থিতিতে রূপান্তরিত হয়।

তবে জানা যায়, এই আয়োজন সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। এটা আসলে মকড্রিল। উদ্দেশ্য একটাই, বড় কোনও দুর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে ঠিক কত দ্রুত কাজ হচ্ছে তা খতিয়ে দেখা, আর উদ্ধার সরঞ্জামে কোনও রকম ঘাটতি রয়েছে কিনা তা পর্যালোচনা করা। এমনকি কামরায় আটকে থাকা যাত্রীরা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক আর পুতুল মডেল। তাছাড়া গ্যাস কাটারের সাহায্যে কোচগুলি কেটে ভেতরে প্রবেশ করেছেন উদ্ধারকারীরা। আর ক্রেন ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত কোচগুলিকে উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

আরও পড়ুন: গরমে নাজেহাল হওয়ার দিন শেষ, ১০০ এসি CNG বাস নামাল রাজ্য সরকার

আসলে রেল কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনা কখনও বলে-কয়ে আসে না। তাই প্রস্তুতি সবসময় সর্বোচ্চ স্তরে রাখাই দরকার। আর নিয়মিত মকড্রিলের মাধ্যমে উদ্ধারকর্মীদের মধ্যে দক্ষতা বাড়ে, পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার হয়। আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাই গুজবে কান দেবেন না। বিভ্রান্তিকর পোস্ট নিয়ে রেল কর্তৃপক্ষ যদিও এখনও মুখ খোলেনি।  কিন্তু সচেতন থাকাই সবথেকে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment