বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে (India Vs Zimbabwe)। এক কথায় বলতে গেলে, বৃহস্পতিবারের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে মরণ বাঁচন ম্যাচ। এই মুহূর্তে ভারতীয় দলের অবস্থা যা তাতে সুপার এইটের পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে তবেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে সূর্যকুমার যাদবদের হাতে। ফলে আজ আফ্রিকার এই দলটির বিরুদ্ধে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করবেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। আর এই ম্যাচ শুরুর আগেই বেশ কয়েকটি সূত্র বলছে, আজ জিম্বাবুয়ে দলটিকে খুব বাজে ভাবে হারাবে ভারত!
ভারতের কাছে বাজে ভাবে হারবে জিম্বাবুয়ে?
সুপার এইট পর্বের গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে 76 রানের বড় ব্যবধানে হেরেছিল ভারতীয় দল। এর জেরে টিম ইন্ডিয়ার নেট রান রেট গিয়ে দাঁড়ায় -3.800 তে। তাতে সেমিফাইনালে জায়গা করা টিভি ইন্ডিয়ার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ভারতীয় দল যে পর্যায়ে রয়েছে তাতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে পরপর দুই ম্যাচে তো জিততে হবেই সেই সাথে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকার উপর।
হিসেব বলছে, ভারত যদি জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলকে বড় ব্যবধানে অর্থাৎ 60 থেকে 70 বা তারও বেশি রানের ব্যবধানে হারাতে পারে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সাহায্য ছাড়াই তারা উঠে যাবে সেমিতে। মূলত সে কারণেই, ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন আজ জিম্বাবুয়েকে খুব বাজে ভাবে হারাবে টিম ইন্ডিয়া। প্রথমত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দখল রয়েছে ভারতের। তাছাড়াও আজ ম্যাচ না জিততে পারলে সেমিফাইনালে ওঠা হবে না। তাই জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তারই বেড়াজালে পড়ে করুণ দশা হতে পারে আফ্রিকার এই দলটির। যদিও কেউ কেউ মনে করছেন, ভারতকে সমানে সমানে টেক্কা দিতে পারে তারাও।
অবশ্যই পড়ুন: হয়েছে ক্যান্সার, এখন কেমন আছেন রিঙ্কু সিংয়ের বাবা? মিলল আপডেট
উল্লেখ্য, ভরা টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে হঠাৎ দল ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু সিং। পরে শোনা যায়, খেলোয়াড়ের বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জাতীয় শিবির ছাড়তে হয়েছিল তাঁকে। যদিও গতকাল অর্থাৎ বুধবারই চেন্নাইতে ভারতীয় দলে ভিড়েছেন রিঙ্কু। সব ঠিক থাকলে আজকের ম্যাচে দেখা যেতে পারে তাঁকে।