সহেলি মিত্র, কলকাতাঃ শীত বিদায়ের পথে। যদিও হালকা আমেজ কিন্তু এখনও রয়েই গিয়েছে। আর এই হালকা শীতের আমেজ গায়ে মেখে কমবেশি সকলেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। কেউ বড় বাজেটে তো আবার কম বাজেটে। আর কম বাজেটে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই সবার প্রথমে দিঘার কথা মাথায় আসে। কিন্তু ট্রেনের টিকিট কই? এদিকে বাসেও ভাড়া বেশি! কী করবে বলে ভাবছেন? তাহলে জানিয়ে রাখি, সকলের চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফে দিঘা গামী ট্রেন নিয়ে বড় ঘোষণা করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
আপনিও কি এই উইকএন্ডে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ভারতীয় রেলের তরফে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনকে (Santragachi-Digha Special Train) নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানোর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আগের বিশেষ ট্রেন 02847/02848 সাঁতরাগাছি-দিঘা এখন নিয়মিত করা হয়েছে এবং নতুন নম্বর দেওয়া হয়েছে 58025 সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ও 58026 দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার।
কখন ও কবে ছাড়বে?
রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার দীঘা যাওয়ার জন্য এই ফাস্ট প্যাসেঞ্জার সাঁতরাগাছি ও দিঘার মধ্যে চলাচল করবে। সময়ের কথা বললে, 58025 সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ৯:১০ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে এবং দিঘা পৌঁছাবে দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ। অপরদিকে ফিরতি পথে 58026 দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দিঘা থেকে দুপুর ১৩:১০ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং সাঁতরাগাছি ঢুকবে বিকেল ১৬:৫০ মিনিটে।
আরও পড়ুনঃ DA ইস্যুর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
স্টপেজের কথা বললে, যাত্রাপথে ট্রেনটি বাণিজ্যিকভাবে স্টপেজ দেবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথির মতো স্টেশনে। এই ট্রেনটি সাপ্তাহিক। সাঁতরাগাছি থেকেও শনিবার চলবে এবং দিঘা থেকেই একই দিনে চলবে বলে খবর। কোচ কম্পোজিশন হল মোট ৮ ICF কোচ, যার মধ্যে রয়েছে GS – 4, GSLRD – 2, WGSCZ – 2।