সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের কাঁদিয়ে ফের অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকল সোনার দাম (Gold Price)। একদিন দরপতনের পর ফের আজ চড়েছে হলুদ ধাতুর বাজারদর। অন্যদিকে রুপো নিয়েও চরম দুঃসংবাদ। কারণ, আজ ৫ হাজার টাকার বেশি ঊর্ধ্বগতি সাদা ধাতুর দাম। ফলে বিনিয়োগকারীদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে সোনা, রুপো তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৩০০ টাকায় (+১০০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,০০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,১৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,০৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬০,২৫০ টাকায় (+১১০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৪,৭৩০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৪,৮৮০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৬৪,৭৮০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৩,৫৫০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৩,৫৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৩,৭০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৩,৬০০ টাকায়।
আরও পড়ুন: ‘আমাকে না জানিয়েই …’ সংসদ সভাপতি থেকে অপসারিত হতেই বিস্ফোরক চিরঞ্জীব ভট্টাচার্য
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৬৮,৮০০ টাকায় (+৫৮৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৩,০০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৯৫,০০০ টাকায়।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।