বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে শেষ হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi)। সরকারি সূত্র মারফত খবর, গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পে আবেদন জমা পড়েছিল প্রায় 84 লাখ। 26 ফেব্রুয়ারি আবেদন জমা নেওয়ার শেষ দিনে স্বনির্ভর বাংলা ক্যাম্পগুলিতে একেবারে উপচে পড়েছিল ভিড়। যদিও অনেকে আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বেকার ভাতা প্রকল্পে অন্তত 1 কোটি নাম জমা পড়বে। যদিও সেই গণ্ডি ছোঁয়ার অনেক আগেই থেমে গিয়েছে আবেদনকারীদের সংখ্যা। তবে আবেদন প্রক্রিয়া শেষ হলেও অনলাইনে যুবসাথীর অ্যাপলিকেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে কার্যত বিপাকে পড়েছেন আবেদনকারীরা!
অনলাইনে চেক করা যাচ্ছে না যুবসাথীর অ্যাপলিকেশন স্ট্যাটাস
এতদিন যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে নিজেদের অ্যাপলিকেশন স্ট্যাটাসে নজর রাখছিলেন আবেদনকারীরা। তবে 26 ফেব্রুয়ারির পর আবেদনের সময়সীমা শেষ হতেই অনলাইনে অ্যাপলিকেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন আবেদনকারীদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী পোর্টাল থেকে অ্যাপলিকেশন স্ট্যাটাস বর্তমানে আর চেক করা যাচ্ছে না।
জানা গিয়েছে, অনলাইনে যুবসাথী পোর্টাল থেকে আবেদনের স্ট্যাটাস চেক করতে গেলেই সামনে ভেসে আসছে একটি লেখা। যেখানে দেখাচ্ছে, আপডেট স্ট্যাটাস খুব শীঘ্রই অ্যাভেলেবল হয়ে যাবে। পুনরায় ভিজিট করুন। হঠাৎ যুবসাথী পোর্টালে এমন মেসেজ দেখতে পেয়ে ঘাবড়ে গিয়েছেন একটা বড় অংশের আবেদনকারী। আদৌ আবেদন অ্যাপ্রুভ হল কিনা তা নিয়ে একপ্রকার চিন্তায় পড়ে গেছেন তাঁরা
অবশ্যই পড়ুন: DA ইস্যুর মাঝেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
এ প্রসঙ্গে অবশ্য বিশেষজ্ঞদের বক্তব্য, আবেদনকারীদের ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই। আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ায় পোর্টালে নতুন কিছু আপডেট আসছে। তাছাড়াও এই মুহূর্তে অফলাইনে গৃহীত আবেদনগুলি এন্ট্রি করা হচ্ছে যুবসাথী পোর্টালে। ফলে ওয়েবসাইটটিতে কাজ চলার কারণে এই মুহূর্তে এমন নোটিফিকেশন দেখাচ্ছে। তবে খুব শীঘ্রই আবার স্ট্যাটাস চেক করা যাবে।