সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। এবার বেশ কিছু ট্রেনের মধ্যে বিরাট পরিবর্তন করতে চলেছে রেল (Indian Railways)। মূলত যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের সংখ্যা শ্রেণীবিভাগ বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। এই ট্রেনগুলির মধ্যে হাওড়া ডিভিশনের ট্রেনও রয়েছে। পরিবর্তনটি আগামী এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনে ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটির ওপর নজর রাখুন।
হাওড়াগামী বহু ট্রেনে বদল আনল রেল
রেলের তরফে জানানো হয়েছে, বেশ কিছু ট্রেনের সংখ্যা বদলের পাশাপাশি বর্তমানে দেশজুড়ে চলা কিছু সুপারফাস্ট ট্রেনকে এখন মেল বা এক্সপ্রেসে রূপান্তরিত করা হবে এবং চালানো হবে। রেল সূত্রে খবর, হাওড়া-দেহরাদুন, হাওড়া-জম্মু তাওয়ী, হাওড়া-প্রয়াগরাজ রামবাগ এবং হাওড়া-কালকা রুটে চলাচলকারী কিছু ট্রেনের নম্বর পরিবর্তন করা হবে এবং তাদের বিভাগ সুপারফাস্ট থেকে মেল/এক্সপ্রেসে পরিবর্তন করা হবে। চলুন জেনে নেওয়া যাক বিশদে।
আরও পড়ুনঃ দাঁড়ায় মাত্র ৫টি স্টেশনে, ‘লোকাল ট্রেনের রাজা’ বলা হয় এই ট্রেনটিকে! চলে হাওড়া-বর্ধমান রুটে
তালিকা দিল রেল
- ১২৩২৭ হাওড়া-দেহরাদুন ট্রেন নম্বরটি সংশোধন করে ১৪ এপ্রিল থেকে ১৩০৩৫ করা হবে।
- ১২৩২৮ দেহরাদুন-হাওড়া ট্রেনের নম্বর পরিবর্তন করে ১৫ এপ্রিল থেকে ১৩০৩৬ করা হবে।
- ১২৩৬৯ হাওড়া-দেহরাদুন ট্রেনের নম্বর পরিবর্তন করে আজ ১৩ এপ্রিল থেকে ১৩০৩৭ এবং ১২৩৭০ দেরাদুন-হাওড়া ট্রেনের নম্বর পরিবর্তন করে ১৪ এপ্রিল থেকে ১৩০৩৮ নম্বরে বদল করা হবে।
- ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়ী ১৪ এপ্রিল থেকে ট্রেন নম্বর ১৩০৪১ এবং ১২৩৩২ জম্মু তাওয়ী-হাওড়া আগামী ১৬ এপ্রিল থেকে ট্রেন নম্বর ১৩০৪২-এ বদলে যাবে।
- ১২৩৩৩ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ আজ ১৩ এপ্রিল থেকে ট্রেন নম্বর ১৩০৪৭ এবং ১২৩৩৪ প্রয়াগরাজ রামবাগ-হাওড়া আগামী ১৪ এপ্রিল থেকে ট্রেন নম্বর ১৩০৪৮-এ পরিবর্তন করা হবে।
- ১২৩১১ হাওড়া-কালকা সংশোধন করে আজ থেকে ট্রেন নম্বর ১৩০৫১ এবং ১২৩১২ কালকা-হাওড়া ১৫ এপ্রিল থেকে ট্রেন নম্বর ১৩০৫২ হয়ে চলাচল করবে।