গ্যাস বুক করেও পাননি? অভিযোগ জানান এই নম্বরে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতার কারণে রান্নার গ্যাস (Liquefied petroleum Gas) নিয়ে বেশ সমস্যায় পড়েছে আমজনতা (Gas Booking)। অনেক ক্ষেত্রে অনলাইনে গ্যাস বুক করাই যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে গ্যাস বুক করলেও ডিলার অজুহাত দেখিয়ে ডেলিভারি পিছিয়ে দিচ্ছে। আবার গ্যাস বুকিং করার পর নির্ধারিত সময়ের পরেও বাড়িতে আসছে না সিলিন্ডার। এমতাবস্থায় কী করবেন বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে অভিযোগ জানানো যেতে পারে। কিন্তু কোথায়? কীভাবে জানাবেন অভিযোগ?

কীভাবে অভিযোগ জানাবেন?

অভিযোগকারীদের দাবি, গ্যাস বুক করার পর এক সপ্তাহ কেটে গিয়েছে বাড়িতে পৌঁছয়নি রান্নার গ্যাসের সিলিন্ডার। কারও দাবি, গ্যাস বুক করার পর সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার পরিবর্তে ডেলিভারি বয় এবং ডিলার অতিরিক্ত টাকা চাইছে। না দিতে পারলে বলছে গ্যাস দেওয়া যাবে না। বর্তমানে এইসব সমস্যা নিয়েই চলতে হচ্ছে আমজনতাকে।

গ্যাস বুক করার পরেও গ্যাস না পেলে গ্রাহকের সম্পূর্ণ অধিকার রয়েছে এমন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর। কিন্তু কোথায় জানাবেন অভিযোগ? বলে রাখি, একজন গ্রাহক গ্যাস বুক করার পরেও যদি গ্যাস সিলিন্ডার না পেয়ে থাকেন এবং অনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে তিনি তাঁর সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

আপনার যদি ইন্ডেন গ্যাস থেকে থাকে সেক্ষেত্রে অভিযোগ জানাতে হলে ফোন করতে হবে 18002333555 বা 7718955555 নম্বরে। HP গ্যাস থাকলে কল করতে হবে 18002333555 অথবা 9493602222 নম্বরে। এছাড়াও যদি ভারত গ্যাসের কানেকশন থাকে সেক্ষেত্রে 1800224344 অথবা 7715012345 নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে।

অবশ্যই পড়ুন: খুব শীঘ্রই ৫২০০ কোটি টাকা বিতরণ করবে EPFO, কারা পাবে জানুন

বলে রাখি, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে কল করে নির্দিষ্ট অভিযোগ জানানোর পর আপনার অভিযোগ নথিভুক্ত করা হবে এবং সেটিকে তদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে যদি তদন্তে দেখা যায় যে আপনি যাঁর বিরুদ্ধে বা যে ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন সেটা সম্পূর্ণ যুক্তিসম্মত এবং সঠিক সেক্ষেত্রে সেই ব্যক্তি বা ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে গ্যাস কোম্পানি। একই সাথে আপনি যাতে দ্রুত গ্যাস সিলিন্ডার পান তারও ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সংস্থাটি। বলে রাখি কাস্টমার কেয়ারে কল করা ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানো যেতে পারে।

Leave a Comment