ভারতের জন্য দরজা খুললেও পাকিস্তানের জাহাজকে হরমুজ পেরোতে দিল না ইরান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জন্য অবারিত দ্বার। ইরানের (Iran) অনুমতি নিয়েই একের পর এক জ্বালানিবাহী ভারতীয় জাহাজ ফিরছে দেশে (Strait of Hormuz)। সম্প্রতি বিপুল পরিমাণ LPG নিয়ে তরমুজ প্রণালী পেরিয়েছে ভারতের আরও দুই জাহাজ পাইন এবং জগ বসন্ত। এরই মাঝে শোনা যাচ্ছে, ভারতীয় জাহাজকে অনুমতি দিলেও সম্প্রতি পাকিস্তানের একটি জাহাজকে হরমুজ প্রণালী পার করার অনুমতি দেয়নি ইরান। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইরান হরমুজের উপসাগরীয় অংশ থেকে করাচির উদ্দেশ্যে যাওয়া পাক জাহাজটিকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যদিও এ নিয়ে মুখ খোলেনি পাক সরকার।

ঠিক কোন কারণে পাকিস্তানি জাহাজকে ফেরত পাঠিয়ে দিল ইরান?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহী থেকে পাকিস্তানের ওই জাহাজটি করাচি যাচ্ছিল। হরমুজ প্রণালী পার করার আগে সেই জাহাজটিকে পুনরায় তার আগের জায়গায় পাঠিয়ে দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ইরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ওই জাহাজটি হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছিল। সে কারণেই সেটিকে আগে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এদিন ইরানের কর্মকর্তারা পুনরায় স্মরণ করিয়ে দেন, হরমুজ প্রণালীতে দখল রয়েছে ইরানের। তাই এই জলপথ পার করার আগে তেহরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

কাবুলে ইরানি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামিক রেভ্যুলেশানারি গার্ডের নৌ-বাহিনী জাহাজটিকে সংযুক্ত আরব আমিরশাহীতে ফেরত পাঠিয়ে দিয়েছে। কারণ ইরান সরকার পাকিস্তানের ওই জাহাজকে হরমুজের উপর থেকে যেতে দেবে না। ইরানের তরফে এমন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের জন্য বড়সড় আঘাত সে কথা বলাই যায়। যদিও এ নিয়ে ইসলামাবাদের তরফে কোনও রকম বিবৃতি আসেনি। সংযুক্ত আরব আমিরশাহীও ইরানের এমন সিদ্ধান্তে পাল্টা কিছু বলেনি।

অবশ্যই পড়ুন: যুদ্ধের কারণে এবার বাড়ছে বিয়ারের দাম, কতটা?

প্রসঙ্গত, পাকিস্তানের যে জাহাজটিকে হরমুজ প্রণালী পার করতে দেয়নি ইরান সেটি মূলত 2000 সালে তৈরি করা হয়েছিল। এই জাহাজ সর্বোচ্চ 6850 টন পণ্য বহন করতে পারে। সেই পরিমাণ পণ্য নিয়েই এই জাহাজ হরমুজ পার করার চেষ্টা করছিল। তবে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ঠিক কোন ধরনের পণ্য এই জাহাজে তোলা হয়েছিল সেই তথ্য মেলেনি।

Leave a Comment