বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে জালিয়াতি (Fake IRCTC Accounts) বন্ধ করতে বদ্ধপরিকর রেল। বিশেষত তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট ও BOT এর মাধ্যমে ঝড়ের গতিতে একসাথে এক গুচ্ছ টিকিট কাটার ঘটনা রোধ করতে ইতিমধ্যেই আধার ভিত্তিক OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে ভারতীয় রেল। এক কথায়, আপনার আধার কার্ডের সাথে IRCTC অ্যাকাউন্ট সংযুক্ত না থাকলে কাটতে পারবেন না টিকিট। মূলত জালিয়াতি রুখতেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার 3 কোটিরও বেশি ভুয়ো বা জাল IRCTC অ্যাকাউন্ট ডিলিট করল রেল। সে কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
3 কোটিরও বেশি ফেক অ্যাকাউন্ট ডিলিট করেছে রেল
সম্প্রতি সংসদে রেল টিকিট বুকিং সিস্টেম নিয়ে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে খোলাখুলি জানান, “ইতিমধ্যেই 3 কোটিরও বেশি জাল বা ভুয়ো অ্যাকাউন্ট IRCTC থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে BOT এর মাধ্যমে যাঁরা একসাথে একাধিক টিকিট কাটেন সেই সব জালিয়াতিও বন্ধ করা গিয়েছে।”
আসলে সঠিক ব্যক্তির কাছে যাতে সঠিক টিকিট পৌঁছয় এবং যাত্রীরা যাতে কোনও রকম সমস্যা ছাড়াই রিজার্ভেশন বা তৎকাল টিকিট কাটতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রেল। সংসদে দাঁড়িয়ে সে কথা আরও একবার স্মরণ করিয়ে রেলমন্ত্রী বললেন, “ইতিমধ্যেই বহু বৈধ যাত্রী IRCTC র মাধ্যমে টিকিট পেতে শুরু করেছেন।” সব মিলিয়ে বলাই যায়, টিকিট কাটায় জালিয়াতির কোনও সুযোগ রাখবে না ভারতীয় রেল।
3 करोड़ से ज्यादा फेक अकाउंट IRCTC से हटाए गए हैं। आज जेनुइन पैसेंजर्स को कंफर्म टिकट मिलने लगा है: माननीय रेल मंत्री @AshwiniVaishnaw जी pic.twitter.com/FhaP5rAwGm
— Ministry of Railways (@RailMinIndia) March 25, 2026
অবশ্যই পড়ুন: নয়াদিল্লি–হাওড়া রুটে ১৮০ কিমি বেগে ছুটল ট্রেন, ইতিহাস গড়ল ভারতীয় রেল
উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর নাগাদ মোবাইল ফোন থেকে তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে আধার ভিত্তিক OTP ভেরিফিকেশন সিস্টেম চালু করেছিল ভারতীয় রেল। অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর দিয়েই একমাত্র তৎকাল টিকিট বুক করতে পারবেন আপনি। এর ফলে যাঁর আধার নম্বর বা তথ্য দেওয়া রয়েছে সেই সঠিক ব্যক্তির ফোনেই ঢুকবে OTP। এর ফলে সহজেই ভুয়ো বা জাল IRCTC অ্যাকাউন্টগুলি বন্ধ করা যাচ্ছে।