বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাস পেরোলেই এপ্রিল। আর এই এপ্রিলের পহেলা তারিখ থেকেই একাধিক ব্যাঙ্কিং নিয়মে আসছে বদল (ATM Free Transaction Rules)। বদলে যাচ্ছে ATM থেকে টাকা তোলার নিয়মও। বেশ কিছু ব্যাঙ্ক আবার ATM থেকে মাসে বিনামূল্যে লেনদেনের লিমিট বাড়াচ্ছে। কিছু ব্যাঙ্ক আবার ATM থেকে ফ্রি লেনদেনের উর্ধ্বসীমায় বদল আনছে। এক কথায়, ATM থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম।
মাসে বিনামূল্যে কতবার টাকা তোলা যাবে ATM থেকে?
দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাঙ্ক HDFC জানিয়ে দিয়েছে আগামী পহেলা এপ্রিল থেকে গ্রাহকরা নির্দিষ্ট ব্যাঙ্কের ATM এ গিয়ে এক মাসে বিনামূল্যে পাঁচটি ট্রানজাকশন করতে পারবেন। এছাড়া অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে হলে এক মাসে বিনামূল্যে তিনটি ট্রানজাকশন করা যাবে। তবে যারা মেট্রো শহরে থাকেন না তাঁরা মাসে 5টি ফ্রি ট্রানজেকশন করতে পারবেন।
ATM থেকে লেনদেনের নতুন নিয়ম PNB র
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, এবার থেকে ATM এ গিয়ে টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সীমায় বদল আনা হচ্ছে। আগামী পহেলা এপ্রিল থেকে কার্ড অনুযায়ী গ্রাহকরা 50 হাজার টাকা থেকে সর্বোচ্চ 75 হাজার টাকা পর্যন্ত নগদ তুলতে পারবেন। এর বেশি টাকা তোলা যাবে না। যেখানে আগে এক মাসে 1 লাখ টাকা পর্যন্ত তুলতে পারতেন গ্রাহকরা।
আরও এক নিয়ম
HDFC ব্যাঙ্কের তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে আগামী পহেলা এপ্রিল থেকে কিউআর কোড স্ক্যান করে নগদ তোলার বিষয়টিও প্রতিমাসের ফ্রি ট্রানজাকশনের মধ্যেই ধরা হবে। অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার না করলেও কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারবেন আপনি। সে ক্ষেত্রেও প্রযোজ্য হবে ফ্রি লিমিট। একই সাথে কেউ যদি UPI এর মাধ্যমে ATM থেকে টাকা তোলেন সেক্ষেত্রেও সেই লেনদেন ফ্রি ট্রানজাকশন এর মধ্যেই ধরা হবে। নির্দিষ্ট লিমিট ক্রস করলে চার্জ কাটবে ব্যাঙ্ক।
অবশ্যই পড়ুন: ভারতের সিনিয়র দলে প্রবেশের রাস্তা খুলে গেল বৈভব সূর্যবংশীর
প্রসঙ্গত, উল্লেখিত দুই ব্যাঙ্কের পাশাপাশি জনপ্রিয় বন্ধন ব্যাঙ্কও গ্রাহকদের ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বদল এনেছে। আগামী পহেলা এপ্রিল থেকে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ পাঁচ বার বিনামূল্যে মেশিন থেকে টাকা বের করতে পারবেন। এই লিমিট পেরিয়ে গেলে অতিরিক্ত খরচ হবে গ্রাহকের।