বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা শান্তি চুক্তির কথা বললেও সেই পথে হাঁটছে না ইরান! কাজেই পশ্চিম এশিয়ার অশান্তি এখনই থামবার নয়। একদিকে যেখানে গোটা বিশ্বে যুদ্ধ যুদ্ধ আবহ ঠিক সেই পর্বে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী (India)। জানা যাচ্ছে, এবার আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রহ্মস মিসাইল (BrahMos) কেনার পথে নয়া দিল্লি। সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে 800 কিলোমিটারেরও বেশি রেঞ্জের শক্তিশালী ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও শক্তিশালী হচ্ছে ভারত!
সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, খুব শীঘ্রই উচ্চপর্যায়ের বৈঠক ডাকবে প্রতিরক্ষা মন্ত্রক। সেখানেই উপস্থিত থাকবেন ভারতের তিন সেনার জেনারেলরা। সেই বৈঠকেই 800 কিলোমিটারেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রহ্মস মিসাইল কেনার প্রস্তাব রাখতে পারে ভারতীয় সেনাবাহিনী। মনে করা হচ্ছে, প্রস্তাব শোনা মাত্রই আনুষ্ঠানিকভাবে তাতে সিলমোহর দিয়ে দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর সেটা হলে ভারতীয় সেনাবাহিনীর হাতে যা আসবে তা শত্রুদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
অপারেশন সিঁদুর থেকে শিক্ষা
গত বছর মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন প্রতি ক্ষেত্রে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল ভারত। ইসলামাবাদের বুকে কার্যত তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ক্ষমতা দেখিয়েছিল ব্রহ্মস মিসাইল। সে বার ভারতের এই ক্রুজ মিসাইলের সফলতা দেখেই এই মিসাইলের উন্নত সংস্করণ কিনতে আগ্রহী হয়ে উঠেছিল নয়া দিল্লি। পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংসকারী ব্রহ্মসের উন্নত সংস্করণ পেলে ভারত কী কী করতে পারে তা ধারণা নেই অনেকের।
অবশ্যই পড়ুন: জার্সির রঙ লেগে সাদা বল হল গোলাপি, PSL শুরু হতে না হতেই বিতর্কে পাকিস্তান!
প্রসঙ্গত, ইরান, আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দূরপাল্লার মিসাইল এর গুরুত্ব কতটা। সবচেয়ে বড় কথা এখনকার যুগে দাঁড়িয়ে উন্নত প্রযুক্তির মিসাইল এবং ড্রোনের উপর ভরসা করেই শত্রুর সাথে লড়াই করা যায়। মূলত সে কারণেই যুদ্ধ আবহে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে নয়া দিল্লি। তারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে 800 কিলোমিটারেরও বেশি রেঞ্জের ব্রহ্মসে নজর রেখেছে ভারতীয় সেনা।