বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকালই 14 পূর্ণ হয়ে 15 বছরে পা দিয়েছেনে এই ক্রিকেটার। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই আলোচনায় রয়েছেন বিহারের এই কিশোর। যদিও সংবাদ শিরোনামে আসতে একগুচ্ছ রেকর্ড গড়েছেন তিনি। এত অল্প বয়সে বৈভবের মতো ক্রিকেটে ইতিহাস তৈরি করতে খুব কম লোককেই দেখেছে ক্রিকেট মহল। 15 বছর বয়সী এই ক্রিকেটারের ঝুলিতে এমন 15টি রেকর্ড রয়েছে যা ভাঙা একেবারে দুষ্কর!
বৈভব সূর্যবংশীর 15 রেকর্ড যা ভাঙা প্রায় অসম্ভব!
প্রথম রেকর্ড
2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে রাজস্থান রয়্যালস বৈভবকে 1 কোটি 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছিল। যখন তাঁর বয়স ছিল মাত্র 13 বছর 8 মাস। এক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এত দামে বিক্রি হয়েছেন তিনি। যেই রেকর্ড আগামী কিছু বছর পর্যন্ত কেউ ভাঙতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
দ্বিতীয় রেকর্ড
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করার সাথে সাথেই IPL এর ইতিহাসে খেলতে নামা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন বৈভব। তখন তাঁর বয়স ছিল মাত্র 14 বছর 23 দিন।
তৃতীয় রেকর্ড
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে প্রথম বলেই 6 মেরেছিলেন বৈভব। এর ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথম বলে ছয় মারা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।
চতুর্থ রেকর্ড
গত বছর রাজস্থানের হয়ে মাত্র 38 বলে 101 রান করেছিলেন বৈভব। যদিও 100 করতে 35 বল খেলতে হয়েছিল তাঁকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এই সূত্র ধরেই সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে সেঞ্চুরির রেকর্ড করেছেন তিনি।
পঞ্চম রেকর্ড
35 বলে সেঞ্চুরি করার সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বৈভব। IPL এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আছে ক্রিস গেইলের।
ষষ্ঠ রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক ইনিংস দিয়ে বৈভব সূর্যবংশী কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়ের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন।
সপ্তম রেকর্ড
বৈভব সূর্যবংশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন। 80 বলে করেছিলেন 175 রান।
অষ্টম রেকর্ড
অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই 15টি ছক্কা মেরে ছিলেন বৈভব। যা তরুণ ওয়ান ডে ইনিংসে সর্বোচ্চ।
নবম রেকর্ড
লিস্ট এ ক্রিকেটেও সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডও করেছেন বৈভব। বিজয় হাজারে ট্রফিতে মাত্র 14 বছর 272 দিন বয়স নিয়েই 36 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
দশম রেকর্ড
অরুণাচল প্রদেশের বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে 190 রান করেছিলেন মাত্র 84 বলে। এর মধ্যে দিয়ে তিনি ভেঙে দিয়েছিলেন এবি ডেভিলিয়ার্সের রেকর্ড।
একাদশ রেকর্ড
2025 ইংল্যান্ড সিরিজে মাত্র 52 বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব। যা যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি।
দ্বাদশ রেকর্ড
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছাড়াও যুব টেস্টে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন বৈভব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 ম্যাচে 58 বলে শতরান করেন তিনি।
অবশ্যই পড়ুন: IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ৩ KKR তারকার!
ত্রয়োদশ রেকর্ড
বৈভব সূর্যবংশী ভারত থেকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন। মাত্র 12 বছর 284 দিন বয়সে রঞ্জিতে অভিষেক হয় তাঁর।
চতুর্দশ রেকর্ড
চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 ওয়ানডে ম্যাচে মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করেন বৈভব। এর ফলে তিনি 18 বলে করা হাফ সেঞ্চুরির পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন।
পঞ্চদশ রেকর্ড
লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে বড় রেকর্ড রয়েছে বৈভবের। 13 বছর 269 দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে পা রেখেই এই রেকর্ড গড়েন তিনি।