উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিপদ কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩১ মার্চ

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩১ মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ এবং কন্যা রাশিতে আর সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব পড়বে। ত্রয়োদশী তিথির বিশেষ দিনটিতে গণ্ড এবং বৃদ্ধি যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:১৩ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৩৮ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ অতিরিক্ত খাওয়া এবং ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে বড় অংকের আর্থিক ব্যয় হবে। কঠোর আচরণ সত্ত্বেও আজ আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। আজ প্রিয়জনের অনুভূতি বোঝা উচিত। সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পাওয়া সমর্থন উৎসাহ বাড়িয়ে দেবে। আজ মদ্যপান পরিহার করতে হবে। নাহলে এটি আপনার সম্পর্কে নষ্ট করবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি আংটি পরার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ অবাঞ্ছিত চিন্তাকে মনকে দখল করতে দেবেন না। শান্ত আর চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। যারা কোথাও বিনিয়োগ করেছিলেন, তাদের সেখান থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ বিবাদ মতবিরোধ বা অন্যদের মধ্যে নিজের দোষ খোঁজার প্রবণতাকে উপেক্ষা করতে হবে। প্রিয়জনের সঙ্গে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক নয়। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য মাংস, মাছ, তামাক, ডিম ইত্যাদি ত্যাগ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। কারণ, স্বাস্থ্য ভালো থাকবে না। এর ফলে আপনাকে গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রেখে চলে যেতে হতে পারে। এরকম পরিস্থিতিতে ধৈর্য ও সতর্কতা অবলম্বন করতে হবে। বিবেচনা ছাড়া কাউকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের মানসিক সমর্থনের প্রয়োজন, তারা প্রিয়জনের সাহায্যে আজ অনেক এগিয়ে যাবে। ভালোবাসা শুধুমাত্র বিকশিত হবে না, বরং নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আজ আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো যাবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য শোবার ঘরে স্ফটিকের গোলক রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন এবং এমন কিছু করবেন যা আপনি সত্যিই উপভোগ করেন। নিজের জন্য বাঁচার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের জন্য অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনরকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। বিবাহিত জীবনে চমৎকার কোনও স্মৃতি তৈরি হতে পারে। অবসর সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করতে পারেন। আজ আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে দেবতাকে আজ হলুদ ফুল অর্পণ করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ ভয়কে মোকাবিলা করার সময় আপনাকে বোঝা উচিত যে, এটি শারীরিক শক্তিকে ক্ষয় করে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন। মানিব্যাগ হারিয়ে ফেলতে পারেন। আজ মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের ভালো পরামর্শ দরকার। আজ আপনার কোনও গোপন শত্রু আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে পারে। প্রেমিকের কাছে খোলাখুলি ভাবে অভিযোগ করতে পারেন যে সে আপনাকে সময় দেয় না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে গণেশ মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনি অত্যন্ত আবেগপ্রবণ থাকবেন। এরকম পরিস্থিতি এড়িয়ে চলুন যা আপনাকে কষ্ট দেয়। প্রার্থনার মাধ্যমে ইচ্ছাগুলো পূরণ হবে। সৌভাগ্য আপনার কাজগুলি সহজ করতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলাফল পাবেন। যখন বন্ধুদের সবথেকে বেশি প্রয়োজন পড়বে, তারা আজ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। অন্যদের হস্তক্ষেপ বাধা সৃষ্টি করবে। অংশীদারদের কাছ থেকে বিরোধীতার সম্মুখীন হতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ অংশিদারিত্বের কাজ লাভজনক হতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য সুগন্ধি জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কিন্তু এটিকে স্থায়ী সত্য বলে ধরে নেবেন না। জীবন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। বন্ধুরা আপনার কাছ থেকে বড় ঋণ চাইতে পারে। তাদের টাকা ধার দিলে আজ আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাবেন। দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হবে না। আজ সন্ধ্যাবেলায় আপনি কোনও ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে সময় কাটাতে পারেন। কিন্তু তার কাছ থেকে আজ আপনি কোনও আঘাত পাবেন। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো যাবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কলা খাওয়া এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার একনিষ্ঠ এবং সাহসিক মনোভাব জীবনসঙ্গীকে সুখী করতে পারে। এমন জিনিস কেনার জন্য আজকের দিনটি ভালো, যেগুলির দাম ভবিষ্যতে বাড়তে পারে। দিনের পরিকল্পনা সাবধানে করতে হবে। যারা আপনার সাহায্য চায় তাদের সঙ্গে কথা বলা উচিত। আজ দিনটি সাফল্যে পরিপূর্ণ হবে। খ্যাতি বা স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার জীবনসঙ্গী আপনার কাছ থেকে যথেষ্ট সময় চাইবে। কিন্তু আপনি তা দিতে পারবেন না। স্বাস্থ্য নিয়ে কোনরকম চিন্তা করার দরকার নেই।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ উচ্চ রক্তচাপের রোগীদের ভিড় পূর্ণ এলাকায় যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। ঘরোয়া বিষয় এবং দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজ সম্পন্ন করার জন্য আজকের দিনটি ইতিবাচক। জীবনসঙ্গীর সাথে জীবনের সমস্যাগুলো ভাগ করে নিতে চাইবেন। কিন্তু তারা তাদের কাজ নিয়ে আজ আপনাকে হতাশ করে তুলবে। যারা আপনাকে খুব একটা পছন্দ করে না, তাদেরকে আজ আপনি অভিবাদন জানাতে পারেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য শোবার ঘরে স্ফটিকের গোলক রাখার চেষ্টা করুন।

মকর রাশি: আজ সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাওয়া পরিহার করতে হবে। নিয়মিত ব্যায়াম করা উচিত। নিজেকে এরকম নতুন বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুজে পাবেন, যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রভাবশালী ব্যক্তিত্বের সংস্পর্শ আজ আপনার জন্য ইতিবাচক জিনিস নিয়ে আসবে। অমীমাংসিত প্রকল্পগুলি সমাপ্তির দিকে এগোবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। পরিবারে কোনও রকম সমস্যা হবে না আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ আপনার ওজনের সমপরিমাণ যব গোয়াল ঘরে দান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: কঠোর পরিশ্রম আপনাকে অনুপ্রাণিত করতে পারে। সাফল্য অর্জন করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করা উচিত। দৃষ্টিভঙ্গি প্রসারিত করলে আজ আপনার উপলব্ধি বাড়বে। ব্যক্তিত্বকে উন্নত করার জন্য দিনটি ইতিবাচক। অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জীবন এবং কর্মক্ষেত্রে অন্যদের জন্য আদর্শ হয়ে উঠতে হবে। মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। আজ অবসর সময়ে জীবনসঙ্গীর সাথে সময় কাটানো উচিত। দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কোনও সাধু বা প্রতিবন্ধী ব্যক্তিকে একটি খাট দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনি দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। সমস্যাগুলোকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। আজ সন্তানের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আনন্দ দেবে। জীবনসঙ্গী আপনাকে সমর্থন করবে এবং সাহায্য করবে। জীবনে নতুন কোন মোড় আসতে পারে, যা আপনার প্রেম এবং রোমান্সকে নতুন দিকনির্দেশনা দেবে। নতুন পরিকল্পনাগুলি বেশ আকর্ষণীয় হবে। নতুন আয়ের উৎস হিসেবে প্রমাণিত হবে সেগুলি।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য যে কোনও উপায়ে শরীরে সোনা কিংবা হলুদ রঙের সুতো পরিধান করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

Leave a Comment