সৌভিক মুখার্জী, কলকাতা: যুদ্ধ পরিস্থিতি এবং চরম উত্তেজনার (Middle East War) মাঝে ভারতের জন্য এল বিরাট স্বস্তির খবর। এমনিতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের (LPG Crisis) আশঙ্কার মুখে ভারত। তার মাঝেই আরব সাগরের বুক চিরে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু করে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ONGC। মুম্বাই উপকূল থেকে আনুমানিক ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত ‘দমন আপসাইড ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে গত ২৯ মার্চ বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে দাবি ONGC-র (ONGC New Project)।
যুদ্ধের বাজারে স্বস্তির খবর
আসলে বর্তমানে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাতের ফলে গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানির অনিশ্চয়তা। এলপিজি থেকে শুরু করে পেট্রোল, ডিজেল নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে কাতার থেকে ভারতে গ্যাস আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। আর ভারত তার প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের ৮০ শতাংশ পশ্চিম এশিয়া থেকে আমদানি করে থাকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মাটিতে নতুন করে গ্যাস প্রকল্পের উদ্বোধনের ক্ষেত্রে বদ্ধপরিকর নয়াদিল্লি। আর সেই সূত্রে এই প্রকল্প ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে যে বিশাল কৌশলগত জয় তা বলার অপেক্ষা রাখে না।
বলে দিই, সাধারণত এই ধরনের বিশাল প্রজেক্ট শেষ হতে দীর্ঘক্ষণ সময় লাগে। কিন্তু ONGC বরাত পাওয়ার মাত্র ২ বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করব বলে জানিয়েছে। এমনকি এই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস উৎপাদিত হবে। আর ২৯ মার্চ প্ল্যাটফর্ম বি-১২-২৪পি থেকে উত্তোলিত গ্যাস সরাসরি গুজরাটের হাজিরা প্ল্যান্টে পাঠানো শুরু হয়েছে।
The #ONGC Daman Upside Development Project (DUDP), in the Arabian Sea, located about 180 km north west of Mumbai and about 80 km south of Pipavav, Gujarat, with a Capex of about USD 1 billion, has achieved a significant milestone on 29 March 2026 by monetisation through flowing… pic.twitter.com/lbpT2XrU93
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) March 30, 2026
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে NPS-এ বড় বদলের ঘোষণা, সাসপেন্ড হবে একাধিক পরিষেবা
তেল এবং গ্যাসের অনুসন্ধানে বিরাট পদক্ষেপ ভারতের
উল্লেখ্য, শুধুমাত্র আরব সাগর নয়, বরং দেশজুড়ে জ্বালানি উৎপাদন বাড়াতে আরও বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। জানা যাচ্ছে, ওপেন একরেজ লাইসেন্সিং পলিসি দেশের প্রায় ৮০ হাজার ২২৮ বর্গকিলোমিটার এলাকা তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য খুলে দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে মোট ২১টি নতুন ব্লকের জন্য দরপত্র দেওয়া হয়েছে। যার মধ্যে ১২টি স্থলভাগে, ৪টি অগভীর সমুদ্র, ৫টি গভীর অতিগভীর সমুদ্রে অবস্থিত। আর এই ব্লকগুলোর জন্য নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল অর্থাৎ ৩০ মার্চ থেকে এবং চলবে আগামী ২৯ মে পর্যন্ত। এক কথায়, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে দেশে যে গ্যাসের সংকট তৈরি হয়েছে তার মুশকিল আসান ONGC এর এই প্রজেক্ট।