=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫০ টাকা কমে ১ মাসে বহু কিছু! সস্তার প্ল্যান এনে Jio-কে টেক্কা Airtel-র

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি এয়ারটেলের (Bharti Airtel) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এয়ারটেল মাত্র ৫০ টাকার কম দামে এমন একটি রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) চালু করেছে, যেখানে ডেটার পাশাপাশি ওটিটি-র সুবিধা উপভোগ করা যাচ্ছে। বিশেষ করে এখন চলছে আইপিএলের মরসুম। তাই জিওহস্টার সাবস্ক্রিপশন সবাই চাইছে। আর সেই সূত্রেই তারা এবার নিয়ে এল ধামাকাদার একটি প্ল্যান, যার সুবিধা সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও।

৫০ টাকার কম দামে দারুণ প্ল্যান এয়ারটেলের

এয়ারটেল তাদের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ৪৮ টাকা দামের এই প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি মূলত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য তৈরি করা যারা কম খরচে ডেটার সুবিধা উপভোগ করতে চান এবং ওটিটি কনটেন্ট দেখতে চান। আর এটি ব্যবহারকারীদের ইন্টারনেট এবং বিনোদন উভয় সুবিধা দিচ্ছে। জানা যাচ্ছে, এই প্ল্যানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এতে জিওহস্টারের মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকবে। আর এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা আইপিএল ২০২৬ এর ম্যাচগুলি সম্পূর্ণ বিনামুল্যে উপভোগ করতে পারবে।

জানা যাচ্ছে, ৪৮ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ১ জিবি ডেটা পাবে এবং এক মাসের জিওহস্টার সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবে। কিন্তু হ্যাঁ, এই প্ল্যানে কলিং, এসএমএস বা অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র ১ জিবি ডেটা পাওয়া যাবে। আর এই প্ল্যানটির মেয়াদ রয়েছে এক মাস। এটি একটি ডেটা ভাউচার হিসেবেই কাজ করবে।

আরও পড়ুন: ভুয়ো SC সার্টিফিকেটে প্রার্থী? তৃণমূলের ঋতুপর্ণা আঢ্যর বিরুদ্ধে হাইকোর্টে স্বপন মজুমদার

কিন্তু উল্লেখ করার বিষয়, এটি এখনও গোটা দেশে চালু হয়নি। শুধুমাত্র কয়েকটি সার্কেলে পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি তা দেশব্যাপী চালু হবে। আর এই প্ল্যানটি মূলত তাদের জন্যই উপযোগী যারা বেস প্ল্যান ব্যবহার করছেন এবং শুধুমাত্র ডেটার সুবিধা চাইছেন। এমনকি এয়ারটেলের এরকম বেশ কিছু প্ল্যান রয়েছে যেগুলি শুধুমাত্র ডেটা ও ওটিটি দিয়ে থাকে। যেমন ১৯৫ টাকা, ২৭৯ টাকা, ৩৬১ টাকার প্ল্যানগুলো জিওহস্টার সাবস্ক্রিপশন দেয়। সবথেকে বড় ব্যাপার, যদি ২৭৯ টাকার প্ল্যান রিচার্জ করেন, তাহলে নেটফ্লিক্স এবং জি-ফাইভের সাবস্ক্রিপশনে পাবেন।

Leave a Comment