=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়াবে উত্তেজনা ও রক্ত প্রবাহ, বাজারে আসছে প্রোটিন কনডম! জানুন এর বিশেষত্ব

সৌভিক মুখার্জী, কলকাতা: ফিটনেসের দুনিয়ায় নিত্য নতুন আবিষ্কার নতুন কোনও ঘটনা নয়। প্রোটিন থেকে শুরু করে জিম সাপ্লিমেন্ট শরীর চর্চাকারীদের জন্য কত কিছুই বাজারে আসে। তবে এবার যা সামনে আসলো তা কার্যত নেট নাগরিকদের চক্ষু চড়কগাছে তুলে দিয়েছে। ভারতীয় ফিটনেস ব্র্যান্ড বিস্ট লাইফ দাবি করছে যে, তারা নাকি বিশ্বের প্রথম ‘প্রোটিন কনডম’ (Protein Condom) বাজারে নিয়ে আসছে। আর এই ঘোষণা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় (Social Media) খিল্লির রব উঠে গিয়েছে। নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, কী বিশেষত্ব রয়েছে এই প্রোটিন কনডোমের! জানাবো সবটা।

বাজারে আসছে প্রোটিন কনডম

আসলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা ফিটনেস বিশেষজ্ঞ গৌরব তানেজার মালিকাধীন ব্র্যান্ড গত রবিবার ইন্সট্রাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিল। আর সেখানে ক্যাপশনে লেখা হয়, “আমরা আপনার রাতের পারফরমেন্সকে আরও আপগ্রেড করতে বাজারে আসছি।” সঙ্গে ছিল তথাকথিত একটি প্রোটিন কনডোম এর ছবি। স্বাভাবিকভাবেই এই অদ্ভুত প্রোডাক্টের নাম দেখে একেবারে ভুরু কুঁচকে ফেলেন নেট নাগরিকরা। অনেকেই সঙ্গে সঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে থাকেন কমেন্টে।

পোস্টটি শেয়ার হওয়া মাত্রই কমেন্ট বক্সে জোকস আর মিমের বন্যা বয়ে যায়। এই উদ্বাবনী আবিষ্কারের প্রশংসা করবেন নাকি হাসবেন তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না অনেকে। কেউ বলছেন যে, বিস্ট লাইফ এবার সব বিভাগেই সমান পারফরমেন্স দেখাবে। আবার আরেকজন বলছেন, এটা কি হোয়ে আইসোলেট নাকি সাধারণ কোনও প্রোটিন। এমনকি কেউ একে অস্তিত্বহীন সমস্যার অদ্ভুত সমাধান বলেও কটাক্ষ করছেন। আর সবথেকে জনপ্রিয় কমেন্ট ছিল যে, আমার বংশে আমিই প্রথম যে প্রোটিন কনডমের সাক্ষী থাকলাম।

 

View this post on Instagram

 

A post shared by Beast Life (@beastlife.india)

আরও পড়ুন: পাকিস্তানে রহস্যজনক মৃত্যু জইশ প্রধান আজহার মাসুদের বড় ভাই তাহির আনোয়ারের

কী এই প্রোটিন কনডম?

ব্র্যান্ডটির ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, এই বিশেষ ধরনের কনডম নাকি রক্ত প্রবাহ বাড়াবে এবং সঞ্চালন ক্ষমতা উন্নত করবে। পাশাপাশি এটি এল-আর্জিনিন দ্বারা চালিত, যেটি আবার অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের একটি গাঠনিক উপাদান এবং মানব দেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য, এই কনডমটি যে প্রকৃতপক্ষে বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত কোনও পণ্য তার এখনো পর্যন্ত কোনও সত্যতা নেই। আর এখনো পর্যন্ত বিস্ট লাইফ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে প্রতিন কনডমটি আসলে কোনও পণ্য নাকি বিবরণ কৌশল। তাই এ নিয়ে এখন সাধারণ মানুষের শুধুমাত্র কৌতুহল ছাড়া আর কিছুই নেই।

Leave a Comment