সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করবে। এদিকে আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে বৃদ্ধি এবং ধ্রুব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:১১ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৩৯ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ বয়স্কদের স্বাস্থ্য এর যত্ন নেওয়া দরকার। অর্থের গুরুত্ব সম্পর্কে ভালোভাবে বুঝবেন। সঞ্চয় করা কাজে আসতে পারে। বড় ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আজ আপনি খুশি থাকবেন এবং বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় করতে পারেন। প্রেমে সামান্য হতাশা আপনাকে নিরুৎসাহিত করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক নয়। স্বাস্থ্য ভালো থাকবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য প্রতিদিন খাঁটি মধু খাওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। অর্থ প্রাপ্তি অনেক সমস্যা থেকে মুক্তি দেবে। আজ আপনার আচরণ চারপাশের মানুষদেরকে মুগ্ধ করতে পারে। কর্মশক্তি বেশি থাকবে। কারণ আপনার প্রিয়জন আপনাকে আনন্দ দেবে। আজ আপনি নতুন তথ্য পাবেন যা আপনাকে প্রতিযোগিদের থেকে এগিয়ে রাখবে। রাতে আপনার জীবন সঙ্গীর সাথে অবসর সময় কাটানো অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে।
প্রতিকার: সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ যেকোনও ধরনের বিরোধিতা এড়িয়ে চলুন। কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। আজ অর্থ তখনি কাজে লাগবে যদি আপনি সঞ্চয় করতে পারেন। আজ আপনি উষ্ণ এবং প্রাণবন্ত থাকবেন। চারপাশের লোকজনদেরকে মুগ্ধ করতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের দিক থেকে বিশেষ হতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করার দরকার। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ কোনও সাধুকে সাদাকালো কাপড় দান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং কর্মশক্তি উন্নতি হতে পারে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি ক্লান্তির পথে পড়তে পারেন। কিছু ব্যবসায়ীর ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তাই লাভের সম্ভাবনা রয়েছে। সেই অর্থ অনেক সমস্যা দূর করবে। নতুন প্রকল্পগুলিতে বাবা-মায়ের সাহায্য নিতে হবে। আজ অফিসের সমস্যা সমাধান করা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। সন্তানের জন্য ফলাফল পাওয়ার জন্য কাজের পরিকল্পনা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার নেতিবাচক মনোভাব আপনাকে উন্নতি করতে বাধা দিতে পারে। এটি বোঝার জন্য আজকের দিনটি ভালো। পরিস্থিতির ভালো দিক দেখতে পারেন এবং আপনি দেখতে পাবেন যে অবস্থার উন্নতি হচ্ছে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ না করে এমন কোনও কাজ করবেন না যা আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনও ধর্মীয় স্থানে বা আত্মীয়দের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন।
প্রতিকার: আজ প্রেমের জীবনকে উন্নত করতে হলে বাড়িতে একটি তামার পাত্রে গোলাপের তোড়া রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি: কোনও সাধুর আশীর্বাদ মনে শান্তি নিয়ে আসবে। কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে। তাকে টাকা ধার দিলে আজ বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অন্যদের অপ্রয়োজনীয় সমালোচনা আত্মীয়দের কাছ থেকে নিজের সমালোচনা তৈরি করতে পারে। আজ আপনাকে বোঝা উচিত যে এটি সময়ের অপচয় করে। আজ আপনার অভ্যাস পরিবর্তন করার জন্য দিনটি খুবই ভালো। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে না। দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য প্রতিবন্ধীদেরকে মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। সুস্বাস্থ্যের জন্য বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। কোনও কাছের মানুষের সঙ্গে ঝগড়া হবে যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। আজ ছোট্ট ভ্রমণ ব্যস্ত দিনের মধ্যে স্বস্তি নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিতে আপনি জীবন সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন।
প্রতিকার: আজ আর্থিক অবস্থা উন্নতি করতে হলে বাড়িতে রুপোর জিনিসপত্রের সঙ্গে কিছু বাসমতি চাল রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কোনও পুরনো বন্ধু আপনাকে ব্যবসায় লাভ করার পরামর্শ দেবে। সেই পরামর্শ অনুসরণ করলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো। আজ শীঘ্রই জীবন সঙ্গী খুঁজে পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য আজ চন্দ্রদয়ের পর চাঁদের আলোয় বসে ক্ষীর খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ বিপদে কাউকে সাহায্য করার জন্য শক্তিকে কাজে লাগাতে হবে। দীর্ঘ মেয়েদের চিন্তার কথা মাথায় রেখে বিনিয়োগ করুন। কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য দিনটি ইতিবাচক। জীবন সঙ্গী আজ আপনার জন্য বিশেষ কিছু করতে পারে। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে গোয়াল ঘরে ১.২৫ কেজি যব দান করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ জটিল পরিস্থিতিতে পড়লে আতঙ্কিত হবেন না। সামান্য মসলা খাবার যেমন সুস্বাদু করে তোলে তেমনি এই ধরনের পরিস্থিতি আপনাকে সুখের মুহূর্তে প্রকৃত মূল্য বোঝাবে। মন ভালো করার জন্য কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে হবে। আর্থিক সংকটের কারণে কোনও গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হতে পারে। আজ পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা দেখা যাবে। প্রিয়জন ভালো মেজাজে থাকবে না। আজ আপনার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ছোট মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন
কুম্ভ রাশি: ক্রমাগত ঘাড় কিংবা পেটের ব্যাথা কষ্টদায় হতে পারে। এটিকে উপেক্ষা করবেন না। আজ বিশ্রাম নেওয়া দরকার। টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। কারণ, কোনও পরিবারের বয়স্ক ব্যক্তি আপনাকে টাকা দিতে পারে। আজ সন্তানের ভবিষ্যতের পরিকল্পনা করার থেকে বাড়ির বাইরে বেশি সময় কাটিয়ে আপনি হতাশ করতে পারেন। প্রিয়জনকে ক্যান্ডি বা চকলেট উপহার দিতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে মনে করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কলাগাছের পূজা করুন।
মীন রাশি: আজ কিছু উত্তেজনা এবং মতবিরোধ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আর্থিক জীবন সমৃদ্ধ হবে এবং ঋণমুক্ত হতে পারেন। দিনটি বেশ চমৎকার। আজ সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আজ আপনার সামনে বেছে নেওয়ার মতো অনেক কিছু সুযোগ থাকবে। কিন্তু কোনটি আপনি বেছে নেবেন তা আপনার উপরে নির্ভর করবে। প্রিয়জনের সাথে আজ ভালো ব্যবহার করা উচিত। আত্মীয়-স্বজনদের নিয়ে জীবন সঙ্গীর সাথে তর্ক হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য বিধবাদেরকে সাহায্য করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal