সহেলি মিত্র, কলকাতা: এও সম্ভব! এবার সিকিমের প্রত্যন্ত নাথুলা (Nathula) অবধি পৌঁছাবে ট্রেন পরিষেবা? প্রস্তুতি অবধি নাকি শুরু করে দিয়েছে রেল (Indian Railways) বলে খবর। হ্যাঁ এমনই নাকি অসাধ্য সাধন কাজ করে ফেলেছে রেল। ভারতীয় রেলওয়ে সিকিমের গ্যাংটককে নাথু লা-এর (Gangtok Nathula Rail Project) সাথে সংযুক্ত করার প্রস্তাবিত রেললাইনটির চূড়ান্ত স্থান নির্ধারণ সার্ভে শুরু করেছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
এবার নাথুলাতেও চলবে ট্রেন?
আসলে এই সার্ভেটি ৩৪.৭ কিমি দীর্ঘ রংপো –গ্যাংটক সেকশনের জন্য একটি সার্ভে শেষ হয়েছে। এরপর সেই লাইন এখন নাথুলা অবধি নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ভারতীয় রেল। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে আর ট্রেন পাল্টাপাল্টির কোনো বিষয় থাকবে না। এক ট্রেনেই চলে যাওয়া যাবে ভারত-চিন বর্ডার এলাকা নাথুলায়। একাধিক রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনা এবং অনুমোদন চূড়ান্ত হওয়ার পরে পরবর্তী দুই বছরের মধ্যে গ্যাংটক–নাথু লা সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে। সময়ের মধ্যে যদি এই কাজ শেষ করে রেল তাহলে তা পর্যটন সহ নানা বিষয়ের ক্ষেত্রে বিরাট মাইলফলক অর্জন করা হবে।
আরও পড়ুনঃ বাংলায় বিদেশের ফিল, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের অচেনা অফবিট ডেস্টিনেশন
নতুন শুরু হওয়া এই সমীক্ষাটি সিকিম জুড়ে রেল যোগাযোগ আরও গভীর করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা রাজ্যটিকে ভারতের জাতীয় রেল নেটওয়ার্কের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করবে। বাস্তবায়িত হলে, এই সম্প্রসারণ দেশের অন্যতম ভৌগোলিকভাবে প্রতিকূল এই অঞ্চলে ভ্রমণ, পর্যটন এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটাতে পারে বলে আশাবাদী রেল।
কাজ শুরু রেলের
ভারতীয় রেল পূর্ব সিকিমে ভারত-চিন সীমান্ত বরাবর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জায়গা নাথু লা এবং গ্যাংটকের মধ্যে প্রস্তাবিত রেললাইনের জন্য চূড়ান্ত স্থান সমীক্ষা (এফএলএস) শুরু করেছে। এই সমীক্ষায় ভূখণ্ডের অবস্থা, সম্ভাব্য বিন্যাস এবং রুটটির প্রযুক্তিগত সম্ভাব্যতা যাচাই করা হবে। ৩৪.৭ কিলোমিটার দীর্ঘ রাংপো–গ্যাংটক অংশের এফএলএস (FLS) সম্পন্ন হওয়ার পর এই কাজে মূলত হাত দিয়েছে রেল। রেলের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিকিমের আরও গভীরে রেল সংযোগ পৌঁছে দেওয়ার একটি পর্যায়ক্রমিক পরিকল্পনার আরেকটি ধাপ।