সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে এবার বিরাট মাইলফলক স্পর্শ করে ফেলল দেশের প্রথম সেমি হাই-স্পিড ট্রেন (Indian Semi High Speed Train) গতিমান এক্সপ্রেস (Gatimaan Express)। হ্যাঁ, গত ৫ এপ্রিল প্রিমিয়াম এই ট্রেনটি তার পরিষেবার সফল ১০ বছর পূর্ণ করল। ২০১৬ সালের ৫ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু দিল্লির হযরত নিজামুদ্দিন ষ্টেশন থেকে এই ট্রেনটির শুভ সূচনা করেছিলেন। জানা যাচ্ছে, বর্তমানে এই ট্রেনটি উত্তর রেলওয়ে জোনের আওতায় রক্ষণাবেক্ষণ করা হয়। জানুন এই ট্রেনের রুট এবং ভাড়া।
রুট এবং গতিবেগ
প্রসঙ্গত, শুরুতে গতিমান এক্সপ্রেস শুধুমাত্র দিল্লির হযরত নিজামউদ্দিন ও আগ্রা ক্যান্টনমেন্ট এর মধ্যে চলাচল করত। তবে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এর রুট আরও সম্প্রসারিত করা হয়। বর্তমানে এটি বুন্দেলখণ্ড অঞ্চলের ঝাঁসি জংশন স্টেশন পর্যন্ত চলাচল করে। এর ফলে গোয়ালিয়র এবং ঝাঁসির মতো ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণের সুযোগ পায় পর্যটকরা।
সবথেকে বড় ব্যাপার, গতিমান এক্সপ্রেস ভারতের অন্যতম দ্রুতগামী ট্রেন, যা কিনা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছোটে। ১২০৪৯/ ১২০৫০ নম্বরধারী এটি ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে। শুক্রবার এই ট্রেনটি চলে না। হযরত নিজামুদ্দিন থেকে রাঁচি যাওয়ার পথে ট্রেনটি মাত্র দুটি স্টেশনে দাঁড়ায়। সেগুলি হল আগ্রা ক্যান্টনমেন্ট এবং গোয়ালিয়র।
রয়েছে অত্যাধুনিক কোচ
প্রসঙ্গত, ৫০০০ এইচপি ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক লোকোমোটিভ চালিত এই ট্রেনটিতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মোট দশটি কোচ। দুটি এক্সিকিউটিভ চেয়ার কার এবং আটটি চেয়ার কার রয়েছে ট্রেনটিতে। এছাড়া কপূরথালার রেল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত এই কোচগুলোতে বায়ো টয়লেট এবং ভারসাম্যপূর্ণ গিয়ার-কাপলার রয়েছে, যা যাত্রীদের ঝাঁকুনিবিহীন অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ট্রেনের কোচগুলিতে বিশেষ রঙের স্কিন ব্যবহার করা হয়েছে এবং মেঝেতে ম্যারাথন শাইন ট্রিটমেন্ট দেওয়া রয়েছে, যা কোচগুলিকে আরও উজ্জ্বল ও ঝকঝকে দেখায়।
আরও পড়ুন: যাত্রী সাচ্ছন্দে আসানসোল থেকে স্পেশাল ট্রেন দিল রেল, জানুন রুট ও সময়সূচি
আর ভাড়া নিয়ে যদি কথা বলি, তাহলে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনের এসি চেয়ার কারে হযরত নিজামউদ্দিন থেকে ঝাঁসি পর্যন্ত ভাড়া পড়ে ১১৪০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়ে ২৩০০ টাকা। বিশেষ করে ভারতের দ্রুতগতির রেল পরিষেবার ক্ষেত্রে জুরিমেলা ভার এই ট্রেনের।