সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে এমনিতেই যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য (Middle East War)। তবে এই চলমান যুদ্ধের কারণে ইরানে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এল লাদাখবাসী। সেখানে চলছে যুদ্ধবিধ্বস্তদের পাশে থাকার জন্য ত্রান সংগ্রহ। কিন্তু সেই অভিযানের ঘটল এক অভাবনীয় ঘটনা। একটি সাধারণ মুরগির ডিম নাকি নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে (Egg Auction in Ladakh)।
২৫ হাজার টাকায় বিক্রি হল ডিম
আসলে ইরানের যুদ্ধবিধ্বস্ত শিশু ও আর্তমানবতার সেবায় অর্থ সংগ্রহের জন্য লাদাখের লেহ জেলায় একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়েছিল। আর সেখানে স্থানীয়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করছিলেন। তবে সেই ভিড়ের মধ্যেই এক ব্যক্তির একটি ডিম নিলামে তোলেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে, মানবতার টানে সেই ডিমটির দাম বাড়তে বাড়তে ২৫ হাজার টাকায় গিয়ে দাঁড়ায়।
নিলামে এই বিপুল মূল্যে ডিমটি কিনে নেন স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন নামের এক ব্যক্তি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবেগঘনভাবেই তাঁর এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, সবাই জানে একটা ডিমের দাম ১০ টাকার মধ্যেই। তবে আমি ২৫ হাজার টাকা দিয়ে কিনেছি কারণ, আমার খুব টাকা আছে যে এমনটা নয়। আমি একটি বার্তা দিতে চাইছি। ইরানের শিশুদের উপর যেভাবে জুলুম চলছে, আমরা তার বিরোধী এবং আমরা এই অসহায় শিশুদের পাশে থাকার চেষ্টা করছি। তাঁর সংযোজন, মানবতা এবং নিজের সম্প্রদায়ের প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত আমি।
এমনকি শুধুমাত্র সাব্বির হোসেন নন, বরং লেহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ দুহাত তুলে দান করেন। কেউ নগদ টাকা দিচ্ছেন, এমনকি কেউ কেউ আবার নিজেদের মূল্যবান অলংকার বা ঘরোয়া সামগ্রী দান করে দিচ্ছেন। আর এই তহবিলের মূল উদ্দেশ্য হল যুদ্ধের কবলে পড়া সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া।
#WATCH | Leh, Ladakh: People of Leh district give different types of donations for Iran victims. During this, one egg was auctioned for Rs 25 thousand.
A local resident, Shabir Hussain, says, “… Everyone knows that the price of an egg is Rs 10. I didn’t pay Rs 25 thousand… pic.twitter.com/yGSD4NVXRc
— ANI (@ANI) April 5, 2026
আরও পড়ুন: ৮০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে দেওয়া হবে বিনামূল্যে স্মার্টফোন, বড় ঘোষণা রাজ্যের
না বললেই নয়, একটি সাধারণ ডিমের দাম ২৫,০০০ টাকা পর্যন্ত ওঠা বা ২৫,০০০ টাকায় বিক্রি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন জোর আলোচনা চলছে। নিঃস্বার্থ সেবার দৃষ্টান্ত উদাহরণ হিসেবেই দেখছেন এই ঘটনাকে সবাই। আবার অনেকেই বলছেন যে, টাকার অঙ্কে এই ডিমের বিচার করা ভুল। এটি আসলে মানুষের উদারতা আর শান্তির প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক।